এবার 'কুকথা' মায়াবতীর! প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করতে গিয়ে টানলেন মহিলা নেত্রীদের কথা
এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যক্তিগত আক্রমণ করলেন মায়াবতী।
এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যক্তিগত আক্রমণ করলেন মায়াবতী। এদিন তিনি বলেন, বিজেপির মহিলা নেত্রীরা ভয় পাচ্ছেন। তাঁরা ভাবছেন, তাঁদের স্বামীরা প্রধানমন্ত্রী সঙ্গে কথা বলে মোদীর স্ত্রীর মতোই অবস্থা করবেন। যেমনটা প্রধানমন্ত্রী তাঁর স্ত্রী সঙ্গে করেছেন।

'বিজেপির বিবাহিত মহিলারা ভয়ে রয়েছেন'
মায়াবতী বলেন, তিনি জানতে পেরেছেন বিজেপিতে বিবাহিত মহিলারা ভয়ে রয়েছেন। কেননা যখন তাঁরা দেখছেন, তাঁদের স্বামীরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছেন। মহিলারা ভয় করছেন, মোদীই তাঁদের স্বামীদের তাঁদের থেকে আলাদা করে দেবেন। যেমনটা মোদী নিজের জীবনে করেছেন। মায়াবতী বলেন, সব মহিলাদের কাছে তাঁর আবেদন, মোদীকে ভোট দেবেন না। এইভাবেই মোদীর স্ত্রীকে সম্মান জানানো যাবে বলে মন্তব্য করেছেন তিনি।
এর পরেও মায়াবতী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন। তিনি বলেন, রাজনৈতিক লাভের জন্য যিনি স্ত্রীকে ত্যাগ করতে পারেন, তিনি কীভাবে অন্যের বোন কিংবা স্ত্রীদের সম্মান করবেন।

রাজস্থানে গণধর্ষণ নিয়ে মোদীকে আক্রমণ
রাজস্থানের আলোয়ারে দলিত মহিলার গণধর্ষণ প্রসঙ্গে মায়াবতী বলেন, প্রধানমন্ত্রী প্রথমে বিষয়টি নিয়ে চুপ করে ছিলেন। তিনি(মায়াবতী) বিষয়টি নিয়ে বলা শুরু করার পরেই প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে আক্রমণ শানিয়েছেন। প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে নোংরা রাজনীতি করছেন বলে অভিযোগ করেছেন মায়াবতী।
বিএসপি কেন রাজস্থানের কংগ্রেস সরকারের ওপর থেকে সমর্থন তুলে নিচ্ছে না, মোদীর প্রশ্নের জবাবে মায়াবতী বলেন, বিজেপি শাসিত রাজ্যে দলিতদের হয়রানি নিয়ে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
প্রধানমন্ত্রী কোনও মূল্য নেই বলে জানিয়ে মায়াবতী বলেন, গোটবন্ধন ভাঙতে তিনি বহেনজি বলে সম্মান করেছিলেন। যখন তিনি বুঝলেন জোট ভাঙতে পারবেন না, তখন তিনি তাঁকে বুয়া আর অখিলেশকে বাবুয়া নাম দেন।

রাজস্থানের কংগ্রেস সরকারকে হুঁশিয়ারি
এদিন মায়াবতী রাজস্থানের কংগ্রেস সরকারকে সমর্থন তুলে নেওয়ার হুঁশিয়ারিও দেন। যদি আলোয়ার ধর্ষণকাণ্ড নিয়ে কোনও ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন বলে জানান।












Click it and Unblock the Notifications