শক্তি সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা প্রচার! দিল্লিতে 'আর্থ আওয়ার'কে সফল করার ব্যাপক প্রস্তুতি
Earth Hour 2024: তেইশ মার্চ আর্থ আওয়ার। তার প্রস্তুতি হিসেবে জাতীয় রাজধানী দিল্লির বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলি তাদের গ্রাহকদের ২৩ মার্চ রাতে একঘন্টর জন্য অপ্রয়োজনীয় আলো এবং অন্য বিদ্যুতিক যন্ত্র বন্ধ করতে উৎসাহিত করছে। প্রসঙ্গত গত বছরে আর্থ আওয়ারের কারণে দিল্লিতে ২৭৯ মেগাওয়াট বিদ্যুতের সাশ্রয় হয়েছিল।
পৃথিবীর পরিবেশগত পরিস্থিতির প্রতি দৃষ্টি আকর্ষণ করতে বিএসইএস তাদের পঞ্চাশ লক্ষ গ্রাহককে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ইভেন্টে যোগ দিতে অনুরোধ করেছে। আর্থ আওয়ারের অংশ হিসেবে ২৩ মার্চ রাতে এক ঘন্টার জন্য মুম্বই, লস অ্যাঞ্জেলস, লন্ডন, হংকরং, সিডনি, রোম, ম্যানিলা, সিঙ্গাপুর, দুবাইয়ের লক্ষ লক্ষ মানুষের সঙ্গে দিল্লিবাসীরাও অপ্রয়োজনীয় আলো বন্ধ করে পরিবেশের প্রতি তাদের উদ্বেগ জানাবেন।

বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলির তরফে বলা হয়েছে, উজ্জ্বল ভবিষ্যতের জন্য সারা বিশ্বের সঙ্গে দিল্লির বাসিন্দারা আর্থ আওয়ারে অংস নেবেন। এই বছর আর্থ আওয়ার পালন করা হবে, ২৩ মার্চ শনিবার রাত সাড়ে আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত। সেই সময় অর্থাৎ একঘন্টার জন্য অপ্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্র সুইচ অফ করার আহ্বান জানানো হয়েছে।
টাটা পাওয়ার দিল্লি ডিস্ট্রিবিউশন লিমিটেডের তরফে বলা হয়েছে, তারা তাদের গ্রাহকদের নিয়ে সক্রিয়ভাবে আর্থ আওয়ারের যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তারা বলেছে, শক্তি সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে সক্রিয়ভাবে নিজেদের কর্মশক্তি ছাড়াও, তাদের প্রায় কুড়ি লক্ষ গ্রাহক এবং এলাকার প্রায় ৭০ লক্ষ বাসিন্দার সঙ্গে জড়িয়ে রয়েছে। আর্থ আওয়ারের তাৎপর্য ব্যাখ্যা করে আবাসিক সমিতিগুলিকেও চিঠি পাঠানো হচ্ছে বলেও জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications