রেল স্টেশনের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড! জ্বলে পুড়ে ছাই ২০০-র অধিক বাইক, কীভাবে আগুন লাগল? দেখুন ভয়ঙ্কর ভিডিও
কেরলের ত্রিশূর রেল স্টেশনে হঠাৎ করে আগুন লাগার কারণে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে যে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া বাইক পার্কিং থেকেই প্রথমে আগুন ছড়ায়। সেই আগুনে পুড়ে যায় অন্তত ২০০টির বেশি বাইক এবং স্কুটার।

স্থানীয়দের দাবি, আজ সকাল সকাল সাড়ে ৬টা নাগাদ প্রথম ধোঁয়া এবং আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যেই পার্কিং লটে রাখা একের পর এক বাইকে আগুন ধরে যায়। জানা গিয়েছে যে, সেখানে প্রায় ৫০০টির মতো দু'চাকা রাখা ছিল, যার বেশির ভাগই ছিল নিত্যযাত্রীদের।
খবর পাওয়ার পরে দমকলের একাধিক ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় আধঘণ্টার চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায় এবং কিছু সময়ের জন্য নিরাপত্তার কারণে স্টেশনের পরিষেবাও বন্ধ রাখা হয়।
Thrissur, Kerala: A massive fire broke out at Thrissur Railway Station. The blaze originated in the bike parking area near the station’s rear entrance, destroying several motorcycles. Preliminary reports indicate that more than 600 bikes were parked in the affected area pic.twitter.com/XQoSURUtUB
— IANS (@ians_india) January 4, 2026
কতগুলো বাইক পুরোপুরি ভাবে নষ্ট হয়েছে, তা এখনও সরকারি ভাবে জানানো হয়নি। তবে স্থানীয়দের অনুমান যে, ক্ষতিগ্রস্ত যানবাহনের সংখ্যা ২০০ ছাড়িয়েছে।
ঘটনাটির তদন্তে নেমেছে রেল এবং পুলিশ। ইতিমধ্যেই ত্রিশূর পুলিশ কমিশনারেট একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। রাজ্য পুলিশের ডিজিও ঘটনাস্থলটি পরিদর্শন করেছেন। আগুন লাগার আসল কারণ জানার জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications