Holi 2024: হোলির শুরুতেই অঘটন, উজ্জয়নে মহাকাল মন্দিরে অগ্নিদগ্ধ ১৩
হোলির শুরুতেই মহাকাল মন্দিরে অঘটন। ভষ্মারতির সময় গর্ভগৃহে আগুন। হঠাৎ করে অগ্নিকাণ্ডে এতোটাই ছড়িয়ে পড়ে আগুন যে প্রধান পুরোহিত সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হোলির উৎসব উপলক্ষ্যে ভোরে মহাকাল মন্দিরে আবির এবং ভষ্ম দিয়ে চলছিল আরতি। প্রতিদিন সকালেই ভস্মারতি করা হয়ে থাকে। হোলি উপলক্ষ্যে মন্দিরে ভিড় ছিল বেশি। ঠিক সেই সময় ঘটে অঘটন। হঠাৎ করে আগুন ধরে যায়। সেই আগুন বড় আকার নিয়ে ফেলে। যেহেতু মন্দিরের গর্ভগৃহে প্রবেশের পথ একটাই ছিল সেকারণে হুড়োহুড়ি শুরু হয়ে যায়।

অগ্নিকাণ্ডে গুরুতর আহত হয়েছেন প্রধান পুরোহিত সহ বেশ কয়েকজন। তাঁদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। কিন্তু মন্দিরের গর্ভগৃহে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। হোলির দিনে সকালে এই ঘটনায় উদ্বেগে ভক্তরা।
জানা গিয়েছে ভস্মারতির সময় আবির দেওয়া হচ্ছিল শিবলিঙ্গের উপরে তখনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে গিয়েছে শিবলিঙ্গের উপরে থাকা চাঁদোয়া। ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। খবর পেয়েই মন্দিরে পৌঁছে যান জেলা শাসক নিরজ কুমার। তিিন তাঁর আধিকারীকদের নিয়ে মন্দির পরিদর্শনে গিয়েছে। আপাতত মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications