ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচরে গেল গাড়ি, মুম্বই- গোয়া হাইওয়েেত মর্মান্তির দুর্ঘটনার বলি ৯ জন

ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচরে গেল গাড়ি, মুম্বই- গোয়া হাইওয়েেত মর্মান্তির দুর্ঘটনার বলি ৯ জন

মুম্বই-গোয়া জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। ট্রাকে ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় গাড়ি। দুর্ঘটনায় প্রাণ গিয়েছে ৯ জনের। মুম্বই-গোয়া হাইওয়েতে রায়গড় জেলায় রিপোলিতে ঘটেছে দুর্ঘটনাটি। মৃত ৯ জনের মধ্যে একজন শিশু এবং তিন জন মহিলা রয়েছেন। আরও এক শিশু গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। তার চিকিৎসা চলছে।

মুম্বই- গোয়া হাইওয়েেত মর্মান্তির দুর্ঘটনার বলি ৯ জন

ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। এতজোড়ো ট্রাকের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়েছে যে একেবারেই দুমরে-মুচরে গিয়েছে গাড়িটি। মারুতি সুজুকি ইকো গাড়িটির অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়য়েছে দুর্ঘটনার জেরে যে গাড়ির মধ্যেই প্রাণ হারিয়েছেন ৯ জন। তাঁদের দেহ একেবারে দুমরে-মুচরে গিয়েছে। দেহ শনাক্ত করতে পর্যন্ত সমস্যা হচ্ছে। ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। তারা উদ্ধার প্রক্রিয়া শুরু করেছে।

দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ রয়েছে হাইওয়ের যান চলাচল। ফলে দুই দিয়ে লম্বা গাড়ির সারি দাঁড়িয়ে গিয়েছে। ট্রাকটি আটক করা হলেও ট্রাক চালককে এখনও গ্রেফতার করা যায়নি। তাঁর সন্ধান চালাচ্ছে পুলিশ। মদ্যপ অবস্থায় ট্রাক চালক গাড়ি চালাচ্ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়িটি গোয়া থেকে মুম্বই যাচ্ছিল বলে জানা গিয়েছে। গাড়িটি পরীক্ষার জন্য ফরেন্সিক টিম ঘটনা স্থলে পৌঁছেছে। কীভাবে দুর্ঘটনা ঘটল তার আসল কারণ এখনও জানা যায়নি।

কয়েকদিন আগে মুম্বই পুনে জাতীয় সড়কে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মি স্ত্রি। তাঁর বিলাবহুল গাড়িটি একেবারে দুমরে মুচরে গিয়েছিল। অত্যধিক গতির কারণেই সাইরাস মিস্ত্রীর গাড়ি দুর্ঘটনা ঘটেছিল বলে জানা গিয়েছে। তারপরেই জাতীয় সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+