বছর ভর বাংলো বদল! এবার নতুন ঠিকানা বিরোধী দলনেতা রাহুল গান্ধীর

দিল্লিতে কংগ্রেস নেতা তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ঠিকানা আবারও বদলাতে চলেছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কেন্দ্রীয় সরকার রাহুল গান্ধীকে সুনহরিবাগ রোডে নতুন বাংলো দেওয়ার প্রস্তাব করেছে।

শুক্রবার বাংলো দেখতে গিয়েছিলেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। বাংলো পরিদর্শন করে তিনি তথ্য নেন, তারপর তাঁরা চলেও যান। বাংলো নিয়ে ঐক্যমত্য হয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে এব্যাপারে রাহুল গান্ধীর লিখিত সম্মতি পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে।

তৃতীয়বার বাংলো বদল
জানা গিয়েছে, হাউজিং কমিটি রাহুল গান্ধীকে বাংলো অফার করেছে। রাহুল গান্ধী রাজি হলে এক বছরে এটি হবে তাঁর তৃতীয় বাংলো বদল। ২০২৩-এ মানহানির মামলায় রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিল হয়েছিল। সেই সময় তাঁকে তুঘলক লেনের বাংলো ছাড়তে হয়েছিল। সেই সময় পর রাহুল গান্ধী মা সোনিয়া গান্ধীর ১০ নম্বর জনপথের বাংলোয় চলে যান।

বর্তমানে ১০ জনপথের বাসিন্দা
রাহুল গান্ধীকে সরকারি কমিটি ৫ সুনহরিবাগ লেনের বাংলো দিতে চায়। আগে তিনি থাকতেন তুঘলক রোডের ১২ নম্বর বাংলোয়। গত প্রায় ১৯ বছর ধরে তিনি ওই বাংলোতেই থাকতেন। লোকসভার সদস্যপদ বাতিল হওয়ার পরে তাঁকে সেই বাংলো কালি করে দিতে হয়। পরে আদালতের নির্দেশে সাংসদ পদ ফিরে পাওয়ার পরে সরকারি কমিটি তাঁকে নতুন বাংলো দেওয়ার প্রস্তাব করে। যদিও সেই সময় তিনি তা গ্রহণ করেননি।

লোকসভায় বিরোধী দলের নেতাকে গুরুত্ব
রাহুল গান্ধী টানা পাঁচবারের সাংসদ। ২০১৯-এ তিনি প্রথমবার আমেথি থেকে হেরে গেলেও, কেরলের ওয়ানাড থেকে জয়ী হয়েছিলেন। এবার তিনি ওয়ানাডের পাশাপাশি রায়বরেলি থেকে জয়ী হন। পরে তিনি রায়বরেলি আসন রেখে ওয়ানাড ছেড়ে দেন। তিনি এই মুহূর্তে সংসদে বিরোধী দলের নেতা। এটি সাংবিধানিক পদ। যা ক্যাবিনেট মন্ত্রীর সমান। যে কারণে রাহুল গান্ধী টাইপ এ বাংলা পাওয়ার যোগ্য।

বাংলা পরিদর্শনে রাহুল
এই মুহূর্তে রাহুল গান্ধীকে যে বাংলো অফার করা হয়েছে, তার ঠিকানা ৫ সুনহরিবাগ লেন। এদিন তিনি দিদি প্রিয়ঙ্কা গান্ধীকে সঙ্গে নিয়ে ৫ সুনহরিবাগ লেনের বাংলো পরিদর্শন করেন। এই বাংলোতে আটটি কক্ষ রয়েছে। একটি বড় লনও রয়েছে সেখানে।

রাহুল গান্ধী যদি শেষ পর্যন্ত ৫ সুনহরিবাগ লেনের বাংলোয় যান, তাহলে তিনি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের প্রতিবেশী হবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+