Mann Ki Baat 2024: শ্রীরামই অনুপ্রেরণা ভারতীয় সংবিধানের, বছরের প্রথম 'মন কি বাত' অনুষ্ঠানে বার্তা মোদীর
বছরের প্রথম মন কি বাত অনুষ্ঠান। প্রথম অনুষ্ঠানেই শ্রীরামের প্রসঙ্গ তুললেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন ভারতীয় সংবিধান রচিত হয়েছে শ্রীরামের অনুপ্রেরণাতেই। অর্থাৎ রাম রাজ্যই অনুপ্রেরণা দিয়েছে দেশের সংবিধান তৈরি করতে। ভারতীয় সংবিধানকে গণতন্ত্রের জীবন্ত দলিল বলে মন্তব্য করেছেন তিনি।
ভারতীয় সংবিধানের তৃতীয় পরিচ্ছদে রয়েছে দেশের নাগরিকদের মৌলিক অধিকারের কথা। আর সেখানেই সংবিধান রচয়িতারা শ্রীরাম, মাতা সীতা এবং লক্ষ্মণজীকে সংযুক্ত করেছেন। কাজেই ভারতীয় সংবিধানের আধারই শ্রীরাম। এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মোদী।

প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন তিনি। ৫৫০ বছর পর রামলালার প্রাণ প্রতিষ্ঠা হল অযোধ্যায়। সেই ঐতিহাসিক দিনে প্রায় ৭০০০ অতিথি সমাগম হয়েছিল অযোধ্যায়। তার পরের দিন সাধারণের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হয় তাতে রেকর্ড সংখ্যক ভিড় দেখা গিয়েছিল রাম মন্দিরে। এক দিনে প্রায় ৫ লক্ষ ভক্ত সমাগম ঘটেছিল সেখানে। যা ভ্যাটিকান সিিট থেকে মক্কা শরিফ সব তীর্থস্থানের বার্ষিক পুণ্যার্থী সমাগমকে ছাপিয়ে গিয়েছিল। রাম লালার দর্শনে এখনও দিনে তিন থেকে সাড়ে তিন লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে।
বিরোধীদের প্রায় কেউ সামিল হননি এই অনুষ্ঠানে। তাঁরা অভিযোগ করেছিলেন রামমন্দিরের উদ্বোধনকে বিজেপি রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবে। অর্থাৎ ২০২৪-র লোকসভা ভোটে বিজেপির প্রচারের মূল মন্ত্র হবে এই রাম মন্দিরের উদ্বোধন। ২০১৯ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগে প্রতিশ্রতি দিয়েছিলেন অযোধ্যায় রাম মন্দিরের সূচনা করবেন। সেটাই করে দেখিয়েছেন তিনি। আর সেটাকে সামনে রেখেই লোকসভা ভোেটর প্রচার করবে বিজেপি এমনই অভিযোগ ছিল বিরোধীদের।
৭৫ তম প্রজাতন্ত্র দিবসের পরেই প্রধানমন্ত্রী মোদীর মন কি বাত অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। দেশের বিভিন্ন প্রান্তে ভোটারদের নিয়ে মন কি বাত অনুষ্ঠান দেখায় আয়োজন করেছিলেন বিজেপি নেতারা। সামনেই লোকসভা ভোট সেকারণে আরও বেশি করে মন কি বাত অনুষ্ঠানে ভোটারদের সংযোগ তৈরির চেষ্ঠা করছে বিজেপি। একদিকে লোকসভা ভোট আরেকদিকে রাম মন্দিরের উদ্বোধন সব মিলিয়ে আজকের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী কি বার্তা দেন সেটা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ।












Click it and Unblock the Notifications