পাকিস্তানের কার্তারপুরে প্রথম জাঠা! আমন্ত্রণ গ্রহণ করলেন মনমোহন সিং
নভেম্বরে পাকিস্তানের কার্তারপুরে যাচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। কার্তারপুরে প্রথম জাঠায় পা মেলাতে মনমোহন সিংকে আমন্ত্রণ জানিয়েছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।
নভেম্বরে পাকিস্তানের কার্তারপুরে যাচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। কার্তারপুরে প্রথম জাঠায় পা মেলাতে মনমোহন সিংকে আমন্ত্রণ জানিয়েছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। মনমোহন সিং সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। ৯ সেপ্টেম্বর প্রথম জাঠার কার্তারপুর যাওয়ার কথা রয়েছে। এছাড়াও মনমোহন সিং ভারতের অংশে সুলতানপুর লোধিতে মূল অনুষ্ঠানেও যোগ দেবেন।

উল্লেখযোগ্য যে, ২০০৪ থেকে ২০১৪-এই ১০ বছর প্রধানমন্ত্রী থাকার সময়ে একবারও পাকিস্তান সফর করেননি মনমোহন সিং। তাঁর জন্ম পাকিস্তানের পঞ্জাব প্রদেশের গা-এ। দেশভাগের পর তাঁর পরিবার অমৃতসরে চলে আসে।
সোমবার পাকিস্তানের বিদেশমন্ত্রী কুরেশি ঘোষণা করেছিলেন কার্তারপুর করিডরের উদ্বোধনী অনুষ্ঠানে তাদের দেশ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আমন্ত্রণ জানাবে। এসম্পর্কে সরকারিভাবে কিছু জানাননি মনমোহন সিং।
এদিন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করে কার্তারপুর করিডরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। একইসঙ্গে তিনি গুরদ্বারা নানকানা সাহিব-এ বিশেষ প্রতিনিধি দল যাওয়া এবং ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে রাখতে নগর কীর্তনের অনুমতি চেয়েছেন।
শিখ গুরু গুরুনানক দেবজির ৫৫০ তন জন্মবার্ষিকী পালনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে প্রাক্তন প্রধানমন্ত্রীর পাশাপাশি বর্তমান রাষ্ট্রপতি পঞ্জাবের মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করেছেন।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications