Manmohan Singh: ৭০০ টাকা ভাড়ার এই ২ কামরার ফ্ল্যাটই ছিল মনমোহনের আপন, বদলাননি কোনওদিন
Manmohan Singh: রাজনৈতিক যাত্রাপথে দিল্লি থেকে সুদূর অসমে পৌঁছে গিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং! অপ্র্যাশিত ভাবেই অসম হয়ে উঠেছিল তাঁর বাড়ি। অসম থেকেই রাজ্যসভার সাংসদ হয়েছিলেন মনমোহন সিং। একজন বহিরাগত হিসাবেও কাজ শুরু করলেও উত্তর-পূর্বের মানুষের কাছে একেবারে আপন হয়ে উঠেছিলেন।
১৯৯১ সালে যখন পিভি নরসিংহ রাও যখন মনমোহন সিংকে অর্থমন্ত্রী হিসাবে বেঁছে নিয়েছিলেন সেই সময় অসম থেকে রাজ্যসভার সাংসদ হন তিনি (Manmohan Singh)। অসমের গুয়াহাটির নন্দনগরের বাড়িটির নম্বর ছিল ৩৯৮৯। ২০১৯ সালে রাজ্যসভার সাংসদ হিসাবে পঞ্চমবারের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত ওটাই ছিল প্রাক্তন প্রধানমন্ত্রীর ঠিকানা। পরে যদিও রাজস্থান থেকে মনোনিত হন তিনি।

এনডিটিভির খবর অনুযায়ী, অসমের ওই বাড়িটির মালিক ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী হিতেশ্বর সাইকিয়া এবং তাঁর স্ত্রী হেমপ্রভা সাইকিয়া। যিনি কিনা দীর্ঘদিন অসমের কংগ্রেস সরকারের মন্ত্রীও ছিলেন। হেমপ্রভা স্মৃতিচারণ করতে গিয়ে বলেছিলেন, পিভি নরসিংহ রাও তাঁর স্বামীকেই প্রথম বলেছিলেন মনমোহন সিংকে রাজনীতিতে আনার কথা। তখন হিতেশ্বরই পরামর্শ দেন যে, অসম থেকে রাজ্যসভার সাংসদ মনমোহনকে করা হোক। আর তখন থেকে শুরু সবটা!
খবর অনুযায়ী, হেমপ্রভা আরও জানান, মনমোহনের অসমের প্রতিনিধি হওয়া সেই সময় অনেকেই পছন্দ করেননি। এমনকী রাজ্যসভার মনোনয়নকে চ্যালেঞ্জ করে অনেকে আদালতে পর্যন্ত গিয়েছিলেন। অসমে মনমোহন সিং'য়ের কোনও বাড়ি ছিল না! এই যুক্তিতেই কংগ্রেসের অন্দরে তাঁর রাজ্যসভার মনোনয়ন বাতিলের কথা বলেছিলেন। সেই সময়ই অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তাঁর স্ত্রী হেমপ্রভা সাইকিয়া তাদের টু-বিএইচকে একটি ফ্ল্যাট মনমোহন সিংকে ভাড়া দেন। আর ভাড়া ছিল মাত্র ৭০০ টাকা।
রাজ্যসভার সাংসদ হওয়ার পর অসমের জন্য একাধিক গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন মনমোহন সিং। এনআরসি আপডেট করার ক্ষেত্রে দিয়েছিলেন প্রয়োজনীয় অনুমোদন। দেশের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও সবসময় সাধারণ জীবন যাপনেই অভ্যস্ত ছিলেন। ওই টু-বিএইচকে ফ্ল্যাট ছেড়ে কোনও দিন বিলাসবহুল কোনও বাড়িতে যাবেন এমন ভাবনাও নেননি! হেমপ্রভা সাইকিয়ার আজও মনে পড়ে ভাড়া দেওয়ার ব্যাপারে কতটা সচেতন ছিলেন।
একেবারে ঠিক সময়ে পৌঁছে যেত চেক। প্রাক্তন মন্ত্রী বলছেন, প্রধানমন্ত্রী হওয়ার পর একবার এভাবেই চেক পাঠিয়েছিলেন মনমোহন। কিন্তু সেই চেক ভাঙানোর কথা ভুলে গিয়েছিলেন তাঁরা। এরপর মনমোহন আরও একটি নতুন চেক পায়ঠান এবং সঙ্গে একটি চিঠিও দেন। আর তাতে মনে করিয়ে দেন, চেকটা ভাঙাতে হবে! হেমপ্রভা মনে করেন, মনমোহনের রাজনৈতিক জীবন থেকে নতুন প্রজন্মের অনেক কিছু শেখার আছে।
২০১৯ সালে শেষবার তাঁর সঙ্গে দেখা হয়েছিল মনমোহন সিং'য়ের। লোকসভা নির্বাচনের সময় ভোট দিতে অসমে গিয়েছিলেন। আর তখনই দেখা হয় হেমপ্রভা সাইকিয়ার সঙ্গে। এই প্রসঙ্গে তিনি জানান, মনমোহন ছেড়ে যাওয়ার পর ওই ঘর আর কোনও দিনই কাউকে ভাড়ায় দেওয়া হয়নি। তাঁর স্মৃতি হিসাবে ওই ফ্ল্যাট বন্ধই থাকবে বলেই এনডিটিভিকে সাক্ষায়কারে জানিয়েছেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications