Manmohan singh: মানুষকে ১০০ দিনের কাজ, মুখে তুলে দিয়েছেন অন্নও! মনমোহনের এই পাঁচ কাজ বড় বদল আনে দেশে
Manmohan Singh Death News: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং! শোকস্তব্ধ গোটা দেশ। দেশ এবং দেশের অর্থনীতিতে তাঁর অবদান অনেক। ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী পদে ছিলেন মনমোহন সিং। আর এই দীর্ঘ সময়ে একাধিক সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। যার সুফল ভোগ করছেন দেশের মানুষ। শুধু তাই নয়, বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রী পদে মনমোহন সিং থাকলে দেশের অর্থনীতি আকাশ ছুতো।
এক নজরে দেখে নিন মনমোহন সিং'য়ের (Manmohan Singh Death News) এমন পাঁচ সিদ্ধান্ত যা দেশকে নাড়িয়ে দিয়েছিল।

- Manmohan Singh Death News: ১০০ দিনের কাজ
মনরেগা অর্থাৎ ১০০ দিনের কাজ। মনমোহন সিং'য়ের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ ছিল 'মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট' অর্থাৎ MGNREGA। দেশের শ্রমিকরা কেন কাজের জন্য দেশের বাইরে যাবে! আর সেই ভাবনা থেকেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। প্রত্যেক রাজ্যের শ্রমিকরা যাতে নিশ্চিত ১০০ দিনের কাজ পান সেজন্যেই এই পদক্ষেপ নেন। বিশেষ করে ২০০৮ সালে যখন দেশের অর্থনীতি ভয়ঙ্কর সঙ্কট জায়গায় চলে যায় সেই সময় মনমোহন সিংয়ের এহেন সাহসী সিদ্ধান্ত বড় ভূমিকা নেয়।
- Manmohan Singh Death News: আধার কার্ড
মনমোহন সিং'য়ের আমলে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল আধার কার্ড। দেশের মানুষের সুরক্ষিত তথ্য যাচাই'য়ের ক্ষেত্রে ডিজিটাইজড এই কার্ড। যা এখন দেশের নাগরিকের নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই মনমোহন সিং এর আমলেই আধার কার্ড তৈরি হয়েছিল। যা খুবই গুরুত্বপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে।
- Manmohan Singh Death News: ভারত-আমেরিকা পরমাণু চুক্তি
ভারত এবং আমেরিকার মধ্যে ঐতিহাসিক পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয় মনমোহন সিং'য়ের আমলেই। আর এই চুক্তির পরেই ভারত NSG থেকে ছাড় পায়। শুধু তাই নয়, ইউরেনিয়াম আমদানির ক্ষেত্রেও ভারত অনুমতি পায়। যা ভারতকে বিশ্বের তাবড় তাবড় দেশের সঙ্গে কাঁধে কাঁধ মেলানোর সুযোগ এনে দেয়।
- Manmohan Singh Death News: RIT
RIT অর্থাৎ রাইট টু ইনফরমেশন, তথ্য জানার অধিকার আইন। যা মনমোহন সিংয়ের আমলেই আইন হিসাবে পাস হয়। আর এই পদক্ষেপ স্বচ্ছতার খুবই গুরুত্বপূর্ণ ছিল। আর এই আইনের সুফল এখন দেশের মানুষ ভোগ করছেন। যে কোনও দুর্নীতি কিংবা কেলেঙ্কারির ইঙ্গিত মিললেই 'তথ্য জানার অধিকার আইন' অনেক অজানা তথ্য প্রকাশ্যে আসছে।
- Manmohan Singh Death News: প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা
একের পর এক সংস্কারি এবং অর্থনৈতিক সিদ্ধান্ত দীর্ঘ সময়ে নিয়েছেন মনমোহন সিং। একই সঙ্গে দেশের মানুষের মুখে অন্ন তুলে দেওয়াটাও গুরুত্বপূর্ণ বলে অনুভুব করেছিলেন। আর তাই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা চালু করেন। আর এই যোজনার জোরেই করোনার সময় দেশের মানুষকে খালি পেতে কাটাতে হয়নি। মনমোহন সিংয়ের আমলের এই যোজনার লাভ পাওয়া গিয়েছে।












Click it and Unblock the Notifications