Manmohan Singh Rare facts: লন্ঠনের আলোয় পড়াশোনা করে দেশের প্রধানমন্ত্রী, মাতৃহারা শৈশব কাটিয়েছেন মনমোহন সিং
Manmohan Singh Rare facts: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh Passes Away)। দিল্লি এইমসে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ স্বাস্থ্যের আরও অবনতি হওয়ায় তাঁকে জরুরি বিভাগে স্থানান্তরিত করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি।
১৯৯১ থেকে ১৯৯৬ সালে পিভি নরশিমা রাওয়ের সরকারে অর্থমন্ত্রী হিসেবে জাতীয় রাজনীতিতে গুরুত্ব বেড়েছিল মনমোহন সিংয়ের। ভারতীয় অর্থনীতিতে আমূল পরিবর্তন আনতে তাঁর অর্থনৈতিক সংস্কারের পদক্ষেপ আজও উল্লেখযোগ্য। এরপর দুবারের জন্য প্রধানমন্ত্রী ছিলেন তিনি। ২০০৪ থেকে ২০১৪ সাল, ইউপিএ সরকারে প্রধানমন্ত্রিত্বের দায়িত্ব সামলেছেন তিনি। চলতি বছরের এপ্রিল পর্যন্ত রাজ্যসভার সাংসদ পদে ছিলেন তিনি। তারপর অবসর গ্রহণ করেন।

প্ল্যানিং কমিশন (বর্তমানে নীতি আয়োগ), রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অর্থনৈতিক উপদেষ্টা পদের দায়িত্ব সামলেছেন তিনি। তার সম্বন্ধে অজানা বেশ কিছু তথ্য রয়েছে। বর্তমানে পাকিস্তানে অবস্থিত তৎকালীন পঞ্জাবের গাহতে জন্মগ্রহণ করে দেশভাগের সময় পরিবারের সঙ্গে ভারতে চলে এসেছিলেন মনমোহন সিং।
শৈশবেই মাকে হারান মনমোহন সিং। ঠাকুমার কাছেই বেড়ে ওঠা। গ্রামে বিদ্যুৎ তখনও এসে পৌঁছয়নি। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তখন কেরোসিন বাতির আলোতেই পড়াশোনা চালিয়ে গিয়েছেন। অমৃতসরে হিন্দু কলেজে পড়াশোনার পর পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মনমোহন সিং। এরপর কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন মনমোহন।
১৯৬৬ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত রাষ্ট্রসংঘের ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট কনফারেন্সই ছিল মনমোহনের কর্মস্থল। এরপর বৈদেশিক বাণিজ্য মন্ত্রকের উপদেষ্টা পদের দায়িত্বে ছিলেন মনমোহন। ১৯৭২ সালে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রধান উপদেষ্টা পদের দায়িত্ব নেন ও এরপর ১৯৭৬ সালে অর্থমন্ত্রকের সেক্রেটারি পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন মনমোহন সিং।
১৯৮২ সালে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসেবে নিযুক্ত হন মনমোহন সিং। ১৯৮৫ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত প্ল্যানিং কমিশন (বর্তমানে নীতি আয়োগ)-এর ডেপুটি চেয়ারম্যান ও ১৯৯১ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। ১৯৯১ সালেরই শেষের দিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়ে ভারতের অর্থনৈতিক সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।
১৯৯১ থেকে ২০১৩ পর্যন্ত একাধিকবার রাজ্যসভার সদস্য মনোনীত হয়েছেন মনমোহন। ২০০৪ সালের ২২ মে ভারতের ১৪ তম প্রধানমন্ত্রী হিসেবে কার্যভার গ্রহণ করেন মনমোহন সিং। একাধিক দফতরের দায়িত্ব সামলানোর পাশাপাশি মনমোহনের ঝুলিতে রয়েছে প্রচুর স্বীকৃতিও। ১৯৮৭ সালে পদ্ম বিভূষণে সম্মানিত করা হয় তাঁকে। ১৯৯৩ সালে সেরা অর্থমন্ত্রীর স্বীকৃতি পেয়েছিলেন। ২০০২ সালে পার্লামেন্টারি অ্যাওয়ার্ড ও ২০০৫ সাল টাইমসের সেরা ১০০ জন প্রভাবশালীদের মধ্যে জায়গা করে নেন মনমোহন সিং।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications