Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Manmohan Singh: পাকিস্তানে যাওয়ার খুব ইচ্ছা ছিল মনমোহন সিং'য়ের! প্রধানমন্ত্রী হয়েই মুশারফকে দেন চিঠিও

Manmohan Singh: প্রয়াত মনমোহন সিং! সামনেই নতুন বছরকে স্বাগত জানাবে দেশের মানুষ! ২৪ এর শেষ লগ্নে ভারতীয় রাজনীতিতে নক্ষত্র পতন। বৃহস্পতিবার রাতে দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর এই খবর সামনে আসতেই শোকস্তব্ধ গোটা দেশ। ইতিমধ্যে সাতদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে।

দীর্ঘ ১০ বছর প্রধানমন্ত্রী পদে কাজ করার রেকর্ড ছিল মনমোহন সিং'য়ের (Manmohan Singh) । দীর্ঘ এই সময় একাধিক বিতর্ক-সমালোচনার মধ্যে জড়িয়ে ছিলেন। অনেকেই তাঁকে 'অ্যাক্সিডেন্টাল প্রধানমন্ত্রী'ও বলেন। এমনকী মনমোহন সিং'য়ের যাবতীয় সিদ্ধান্তের পিছনে সোনিয়া গান্ধীর বড় ভূমিকা ছিল বলেও দাবি করা হয়।

Manmohan Singh

আর সেজন্যে ইচ্ছা থাকলেও পাকিস্তানে নিজের গ্রামে যেতে পারেননি। এই ইচ্ছার কথা কংগ্রেস নেতা এবং মনমোহন সিং সরকারের কেন্দ্রীয় মন্ত্রী রাজীব শুক্লা তাঁর বইয়ে সুন্দর ভাবে তুলে ধরেছেন। কি লিখেছেন তিনি?

Manmohan Singh: সামনে আসছে প্রাক্তনের ইচ্ছার কথা!

মনমোহন সিং বর্তমান ইসলামাবাদ থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত গাহ গ্রামে জন্মগ্রহণ করেন। যদিও দেশভাগের সময় বাবা গুরমুখ সিংহ এবং মা অমৃত কৌরের হাত ধরে অমৃতসরে চলে আসেন মনমোহন। যদিও সেই গাহ জেলায় চতুর্থ ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছিলেন।

ফলে একটা আবেগ জড়িয়ে ছিল সেখান গ্রাম-স্কুলের প্রতি। যদিও বিদেশে চাকরি করার সময় একবার পাকিস্তানে গিয়েছিলেন মনমোহন। এমনটাই রাজীব শুক্লার বই Scars Of 1947: Real Partition Stories - উল্লেখ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। ওই বই'য়ের তথ্য অনুযায়ী, বন্ধুর সঙ্গে রাউলপিন্ডি গিয়েছিলেন। গিয়েছিলেন শৈশবের দীর্ঘ সময় কাটানো সে দেশের এক গুরুদ্বারে। তবে যে গ্রামে জন্ম হয়েছিলেন সেখানে যাওয়া হয়নি মনমোহন সিং'য়ের।

Manmohan Singh: সেই স্কুলটা দেখার ইচ্ছা ছিল

রাজীব শুক্লা তাঁর বই'তে লিখছেন, পাকিস্তান থেকে ফেরার পরেই তৎকালীন প্রধানমন্ত্রীর বাড়িতে মনমোহন সিং'য়ের (Manmohan Singh) সঙ্গে দেখা হয়েছিল। সেই সময় তিনি বলেছিলেন, 'আমার মন পাকিস্তানে যাওয়ার জন্য ছটফট করছে আবারও'। সেই সময় জিজ্ঞেস করেছিলাম, পাকিস্তানের কোথায় যেতে চান? উত্তরে মনমোহন জানান, 'আমার গ্রামে একবার যাওয়ার খুব ইচ্ছা। যেখানে আমার জন্ম হয়েছিল'।

এখানেই শেষ নয়, Scars Of 1947: Real Partition Stories -এ রাজীব শুল্কা লিখছেন, আমি জিজ্ঞেস করেছিলাম, পৈতৃক বাড়ি দেখতে চান কিনা। সেই প্রসঙ্গে মনমোহন সিং জানিয়েছিলেন, সেই বাড়ি তো কবেই ধ্বংস হয়ে গিয়েছে। তবে যে স্কুলে চতুর্থ ক্লাস পর্যন্ত পড়েছি সেটি তাঁর খুব দেখার ইচ্ছা ছিল বলে বইতে উল্লেখ করেছেন কংগ্রেস নেতা।

Manmohan Singh: মুশারফকে দিয়ে ছিলেন একটি চিঠি

প্রধানমন্ত্রী পদে বসার পর পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী পারভেজ মুশারফকে চিঠি লিখেছিলেন মনমোহন সিং (Manmohan Singh) । ওই চিঠিতে গাহ গ্রামের উন্নয়ন কাজ করার কথা বলেছিলেন। তাৎপর্যপূর্ণ ভাবে এর পরেই তৎকালীন পাকিস্তান সরকার গাহ গ্রামকে "মডেল গ্রাম" হিসাবে ঘোষণা করেছিল। এমনকী যে স্কুলে মনমোহন সিং পড়াশোনা করেছিলেন সেই স্কুলের নামও বদল করা হয়। এবং তা তাঁর নামেই রাখা হয়। সেই মতো স্কুলের নাম হয় মনমোহন সিং গর্ভমেন্ট বয়েজ প্রাইমারি স্কুল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+