ফের তপ্ত মণিপুর, রাতের অন্ধকারে মশাল হাতে রাস্তায় নামলেন মহিলারা
মণিপুরে অশান্তি থামছেই না। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হওয়ার পরেই নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটে মণিপুরে। দু কমান্ডারের মৃত্যু হয়েছে সংঘর্ষে। তারপরেই নতুন করে কার্ফু জারি করা হয়েছে মণিপুরে। গতকাল রাতে মশাল হাতে রাস্তায় নেমেছিলেন মণিপুরের মহিলারা।
মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের বাড়ির সামনে মিছিল করে জমায়েত করেন মহিলারা। ভারত মায়ানমার সীমান্ত সংলগ্ন এলাকায় অশান্তি নতুন করে মাথাচারা দিয়েছে। কুকি জঙ্গিরা ফের সক্রিয় হয়ে উঠেছে। তারা কয়েকদিন আগেই মণিপুরের মোরের কাছে নিরাপত্তা রক্ষীদের বুথে হামলা চালান।

তারপরেই অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছে মণিপুরে। নতুন করে কার্ফু জারি করা হয়েছে। লাগাতার কয়েক মাস ধরে অশান্তি তৈরি হয়েছে মণিপুরে। পরিস্থিতি ভয়াবহ আকার নিতে শুরু করেছে। তারই প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলারা। গতকাল রাতে মশাল হাতে রাস্তায় েনমেছিলেন মহিলারা। ইম্ফলের রাস্তায় নতুন করে মহিলাদের প্রতিবাদ মিছিল দেখা গিয়েছে। মিছিল করে তাঁর মুখ্যমন্ত্রী বীরন সিংয়ের বাড়ির দিকে যান। এমনকী তাঁরা মুখ্যমন্ত্রীর বাসভবনেও ঢোকার চেষ্টা করেন। পরে পুলিশ গিয়ে তাঁদের আটকে দেয়।
কুকি জঙ্গিদের হামলার ঘটনার পর থেকে গত মঙ্গলবার মধ্যরাত থেকে ফের কার্ফু জারি করা হয়েছে মণিপুরেষ। লাগাতার কার্ফু এবং হিংসার জেরে স্বাভাবিক জনজীবন ব্যহত হচ্ছে মণিপুরে। শয়ে শয়ে মানুষ মারা গিয়েছেন এই সংঘর্ষের ঘটনায়। মূলত মেইতেই সম্প্রদায়ের সংরক্ষণের প্রতিবাদে শুরু হয়েছিল সংঘর্ষ। কুকি সম্প্রদায় এই সংঘর্ষে প্রবল প্রতিবাদ জানিয়েছিল। তারপরে রীতিমতো হিংসা ছড়িয়ে পড়ে মণিপুরে।
তীব্র অশান্তির জেরে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছিল মণিপুরে। মায়ায়নমার থেকে জঙ্গি অনুপ্রবেশের ঘটনা সামনে এসেছিল। সেখান থেকে মণিপুরে হিংসায় প্ররোচনা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী বীরেণ সিং। এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে বিস্তারিত তথ্য দিয়েছিলেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। এমনকী জাতীয় সুরক্ষায় প্রশ্ন উঠতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছিলেন তিনি।
এই পরিস্থিতিতেও গত ১৪ জানুয়ারি মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রথমে রাহুল গান্ধীকে এই যাত্রার অনুমতি দিচ্ছিল না মণিপুর সরকার। পরিস্থিতি অশান্ত হয়ে যেতে পারে আশঙ্কা প্রকাশ করে অনুমতি দিতে চাইছিলেন না তাঁরা। তারপরে অনেক আলোচনার পরে অবশেষে ছোট করে যাত্রা শুরুর অনুমতি দেওয়া হয়। তারপরেই ফের অশান্তি ছড়িেয় পড়েছে মণিপুরে।












Click it and Unblock the Notifications