Manipur violence issue: মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব বুধেই!
কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা। বুধবারই অনাস্থা প্রস্তাব আনা হবে বলে পরিকল্পনা হয়েছে। মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতির দাবি মেনে নেওয়া হয়নি। তার পাল্টা বিরোধী মহাজোটের মঞ্চ ইন্ডিয়ার পক্ষ থেকে অনাস্থা প্রস্তাবের পরিকল্পনা করা হয়েছে।
সূত্রের খবর, মণিপুর নিয়ে সংসদে অচলাবস্থার মধ্যে বিরোধী দলগুলি আগামীকাল সংসদে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে। সূত্র জানায়, ইতিমধ্যে প্রস্তাবের খসড়া তৈরি করা হয়েছে। আগামীকাল তা দাখিল করা হবে।

কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ বিরোধীদের উদ্দেশে বলেছিলেন, তিনি লগজ্যাম সমাধানের জন্য বিরোধীদের কাছে চিঠি লিখেছেন। সরকার সসংদ চালাচে অনুরোধ করেছে। বিরোধীদের উদ্দেশে চিঠিও টুইট করেছেন অমিত শাহ। টুইটে ক্যাপশন করে বিরোধী দলগুলির কাছে আর্জি জানিয়েছেন তিনি।
ক্যাপশনে লেখা- "সরকার মণিপুর ইস্যু নিয়ে আলোচনা করতে প্রস্তুত এবং দলীয় লাইনের ঊর্ধ্বে উঠে সব পক্ষের কাছ থেকে সহযোগিতা চায়। আমি আশা করি যে সমস্ত দল এই গুরুত্বপূর্ণ সমস্যাটির সমাধানে সহযোগিতা করবে।" কিন্তু বিরোধীরা সেই আর্জি উপেক্ষা করে অনাস্থা প্রস্তাবের পথে হাঁটছে।
বৃহস্পতিবার সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হওয়ার পর থেকে বিরোধীদের বিক্ষোভের কারণে উভয় কক্ষে আইন প্রণয়নের কাজ বন্ধ রয়েছে। মঙ্গলবারও সংসদের উভয় কক্ষ মুলতবি করে দেওয়া হয়। মাল্টি-স্টেট কো-অপারেটিভ সোসাইটি সংশোধন বিল যদিও কণ্ঠভোটে পাশ হয়।
এই বিলটি উত্থাপন করার সময় অমিত শাহ বলেন, "যারা স্লোগান দিচ্ছেন তারা সহযোগিতা বা একসঙ্গে দলিত বা নারী কল্যাণে আগ্রহী নয়।" রাজ্যসভার সদস্য তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন টুইট করেছেন, বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গের মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। ইন্ডিয়া মঞ্চের সমস্ত দল প্রতিবাদে ওয়াক আউট করেছে।"

বিরোধীরা হিংসা-বিধ্বস্ত মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি দাবি করেছে শুধু। কেন তিনি তা দিতে পারছেন না, এই প্রশ্ন তুলেছে বিরোধীরা। মণিপুর থেকে একটি ভিডিও প্রকাশের পর বিরোধীদের দাবি আরও জোরদার হয়। সেখানে দেখা যাচ্ছে দুই মহিলাকে বিবস্ত্র করে পারাড করানো হচ্ছে।
সরকার তার অবস্থান অটল। সূত্রের খবর, অধিবেশন শুরু করে জন্য নির্ধারিত একাধিক বিল পাস করার দিকে মনোনিবেশ করতে সরকার পরিকল্পনা করেছে। কিন্তু মণিপুর নিয়ে তাদের কোনও মাথাব্যথা নেই। আপের সঞ্জয় সিং-এর বরখাস্তের বিরুদ্ধে বিরোধী দলগুলি গতকাল রাতাভর বিক্ষোভ করেছে।












Click it and Unblock the Notifications