করোনার টিকা নিলেই মিলবে টিভি, মোবাইল, কম্বল! অভিনব উদ্যোগ রাজ্য প্রশাসনের
করোনার টিকা নিলেই মিলবে টিভি, মোবাইল, কম্বল। অভিনব উদ্যোগ রাজ্য প্রশাসনের
করোনার দুটি ঢেউয়ে দেশ উজাড় হয়েছে সংক্রমণে। আমেরিকার পর ভারতেই সংক্রমণের সংখ্যা সব থেকে বেশি। এই অবস্থায় করোনা টিকাকরণে জোর দিয়েছে দেশ। ইতিমধ্যে ৯৭ কোটির বেশি ডোজ ভ্যাকসিনেশন হয়েছে। আর করোনার ভ্যাকসিনে উৎসাহিত করতে এবার অভিনব উদ্যোগ নিতে দেখা গেল মণিপুরের একটা জেলায়।

করোনার টিকা নিলেই মিলতে পারে উপহার
করোনা টিকাকরণে উৎসাহ দিতে আগামী ২৪ অক্টোবর থেকে মণিপুরের ইম্ফল পশ্চিমের মেগা ক্যাম্প হচ্ছে। সেই মেগা ক্যাম্পের তিনটি কেন্দ্রে করোনা টিকা নিলে দেওয়া হবে নানা উপহার। একটা করোনার টিকা নিলেই মিলতে পারে টিভি, মোবাইল ফোনের সেট, কম্বল। আগামী রবিবার ২৪ অক্টোবর, ৩১ অক্টোবর ও ৭ নভেম্বর হবে এই টিকাকরণ।

করোনা টিকা প্রদানের জন্য অভিনব পন্থা
মণিপুরের ওই অঞ্চলে করোনা টিকা নিতে সেভাবে উৎসাহ ছিল না। টিকাকরণ কেন্দ্রে কেউ আসছিল না টিকা নিতে। এই অবস্থায় নতুন পন্থা বের করল প্রশাসনের। করোনার দ্বিতীয় ঢেউয়ে বেশ বাড়ছিল সংক্রমণ। রাজ্যজুড়ে তাই করোনা টিকা প্রদানের জন্য অভিনব পন্থা অবলম্বন করা হল। টিকাকরণ নিয়ে তৎপর হল প্রশাসন।

করোনার টিকা নিয়ে উদাসীনতা মুক্ত করতে উদ্যোগ
উত্তর ভারতের এই রাজ্যে টিকাকরণ নিয়ে উদাসীনতার জেরে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এখন দেখার মানুষ উপহার পাওয়ার আগ্রহে করোনা টিকা নিতে আসেন কি না। সরকার চাইছে করোনার টিকা নিয়ে উদাসীনতা থেকে মণিপুরবাসীকে বের করে আনতে। গোটা দেশ যখন সফল টিকাকরণের দিকে এগিয়ে যাচ্ছে, তখন মণিপুর পিছিয়ে থাকার মানে করোনা মহামারীর সম্ভাবনা জিইয়ে রাখা। তা চাইছে না রাজ্য প্রশাসন।

করোনায় সুস্থ হওয়ার পথে যখন দেশ
দেশে করোনার দৈনিক সংক্রমণ ১৫ হাজারের নিচে নেমেছে দীর্ঘ সাত মাস পর। রবিবার করোনা সংক্রমণের পরিসংখ্যানে আভাস স্পষ্ট যে সুস্থ হচ্ছে দেশ। এদিন একলাফে অনেকটাই কমল সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪,১৪৬ জন। দেশে মোট করোনা ভাইরাসের সংক্রমণ এখন ৩,৪০,৬৭,৭১৯ জন। কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ১৪৪ জন। দেশে এখনও পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন মোট ৪,৫২,১২৪ জন।

করোনা টিকাকরণ দ্রুত সাফল্যের দিতে এগোচ্ছে
গত এক সপ্তাহ ধরে করোনা ভাইরাসের দৈনিক গ্রাফ সন্তোষ জনক জায়গায় রয়েছে। দেশে করোনা সংক্রমণ ১৪ থেকে ১৬ হাজারের মধ্যেই ঘোরাফেরা করেছে। সক্রিয় রোগীর সংখ্যা ২ লক্ষের নীচে নেমে গিয়েছে। বর্তমানে সক্রিয় রোগী ১ লক্ষ ৯৫ হাজার ৮৪৬। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৯,৭৮৮ জন। মোট করোনামুক্তের সংখ্যা ৩ কোটি ৩৪ লক্ষ ১৯ হাজার ৭৪৯। করোনায় এদিন ভ্যাকসিনেশন হয়েছে ৪১ লক্ষ ২০ হাজার ৭৭২। মোট করোনা ভ্যাকসিনেশন ৯৭ কোটি ৬৫ লক্ষ ৮৯ হাজার ৫৪০।












Click it and Unblock the Notifications