Manipur: মণিপুরে নতুন উত্তেজনা, এবার পুলিশে-পুলিশে লড়াই, অসম রাইফেলসকে লক্ষ্য করে গুলি মণিপুর পুলিশের
অশান্তি যেন থামছেই না মণিপুরে। গোষ্ঠী সংঘর্ষের তেজ কমতে না কমতেই আবার পুলিশে পুলিশে লড়াই। অসমস রাইফেলসকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ মণিপুর পুলিশের বিরুদ্ধে। তল্লািশ অভিযান চলাকালীন অসম রাইফেলস মমিপুর পুলিশকে বাধা দেয় বলে অভিযোগ।
কুকি সম্প্রদায়ের জঙ্গিদের সন্ধানে গত ৫ অগাস্ট তাঁরা কাওোকটা এলাকায় তল্লাশি শুরু করেছিল। অভিযোগ সেসময় অসম রাইফেলস মণিপুর পুলিশকে বাধা দেয়। মেইয়েতি সম্প্রদায়ের কয়েকজনকে খুন করে কুকি জঙ্গিরা লুকিয়েছিল এলাকায় এমন খবর পুলিশের কাছে ছিল। কিন্তু অসম রাইফেলস কিছুতেই তাঁদের তল্লাশি অভিযান চালাতে দিচ্ছিল না বলে অভিযোগ।

তল্লাশিতে বাধা দেওয়ায় অসম রাইফেলসের সঙ্গে মণিপুর পুলিশের বিবাদ বাধে তারপরেই গুলি চালানোর ঘটনা ঘটে। গত ৫ অগাস্ট ভোরে এই ঘটনা ঘটেছিল। তারপরে ফুংগাচাও থানায় স্বতোঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। অসম রাইফেলস এবং সিআরপিএফকে তারপরেই চেকপোস্ট থেকে সরিয়ে দেওয়া হয়। মেইয়েতিরা আগে থেকেই অসম রাইফেলসের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আসছিল।
মেইতেই মহিলা সংঘঠনের পক্ষ থেকে বারবারই হিংসা বিধ্বস্ত এলাকা থেকে অসম রাউফেলসকে সরানোর দাবি উঠেছে। তাঁদের অভিযোগ অসম রাইফেলস কুকিদের সঙ্গে পক্ষপাত করছে। এবং তাঁদের আড়াল করার চেষ্টা করছে। কেন্দ্রীয় বািহনী প্রত্যাহারকের দাবিও জানিয়েছে তারা। এদিকে অসম রাইফেলস এবং কেন্দ্রীয় বাহিনী পাল্টা অভিযোগ করেছে মেইতেই মহিলারা তাঁদের কাজে বাঁধা দিচ্ছে।

এদিকে আবার অসম রাইফেলসের সঙ্গে মণিপুর পুলিশের বিবাদের জেরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে কুকি জঙ্গিদের পালাতে সাহায্য করছে অসম রাইফেলস। প্রসঙ্গত উল্লেখ্য কয়ক সপ্তাহ আগে খবর এসেছিল যে মমিপুর অসম সীমান্তে দিয়ে সাড়ে চারশোর বেশি মায়ানমারের শরণার্থী অনুপ্রবেশ করেছে। অসম রাইফেলসের কাছে তার জবাব তলব করা হয়েছিল।
গত তিনমাস ধরে অশান্তি হয়ে রয়েছে মণিপুর। মেইতেই এবং কুকি সম্প্রদায়ের সংঘর্ষে প্রায় ৬০০ জন মারা গিয়েছেন। ৬০,০০০ মানুষ ঘরছাড়া। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। মণিপুরের অশান্তির আঁচ গিয়ে পড়েছে রাজধানী দিল্লিতে। সেখানে বিরোধীরা মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications