Manipur: ২ দিনে ৭০০ মায়ানমারবাসীর অনুপ্রবেশ, মণিপুরের অশান্তি কি পরিকল্পিত?

বধ্যভূমিকে পরিণত হয়েছে মণিপুর। নারকীয় হত্যা, ধর্ষণ, বাড়ি পোড়ানো, জীবন্ত জ্বালিয়ে দেওয়া এরকম একের পর এক ঘটনা ঘটেই চলেছে। এরই মাঝে একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। তাতে জানা গিয়েছে ২ দিনে মণিপুরে প্রায় ৭০০ মায়ানমারবাসী অনুপ্রবেশ করেছিল।

জুলাইয়ের ২২ এবং ২৩ তারিখে ঘটেছিল সেই ঘটনা। ইতিমধ্যেই অসম রাইফেলসের কাছে এই নিয়ে রিপোর্ট তলব করেছে মণিপুর সরকার। কি করে এই দুই দিনে ৭৩৮ জন মায়ানমারের বাসিন্দা প্রবেশ করল ভারতে। মণিপুর মায়ানমারের সঙ্গে সীমান্ত ভাগ করে নেয় সেটা সকলেই জানেন। আর সীমান্তের প্রহরায় থাকে অসম রাইফেলস।

Manipur

এই অশান্ত পরিস্থিতিতে কীভাবে সীমান্ত প্রহরা এড়িয়ে প্রায় সাড়ে ৭০০ মায়ানমারের নাগরিক মণিপুরে প্রবেশ করল তা নিয়ে প্রশ্ন উঠেছে। গত ২ মাস ধরে উত্তাল হয়ে রয়েছে মণিপুর। মেইই সম্প্রদায়ের সংরক্ষণের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেছে কুকি সম্প্রদায় তার জেরে উত্তাল মণিপুর। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। জীবন্ত পুড়িয়ে হত্যা করা হচ্ছে। নির্বিচারে চলছে হত্যালীলা। কোথা থেকে অতো আগ্নেয়াস্ত্র আসছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Manipur

এরই মধ্যে ২২ এবং ২৩ জুলাই মণিপুরের হিংসা নতুন করে ছড়িয়ে পড়েছিল। সেই দিনই প্রায় সাড়ে সাতশো মায়ানমারের নাগরিক অনুপ্রবেশ করে মণিপুরে। তাঁদের হাত ধরেই কি অস্ত্র ঢুকেছে রাজ্যে এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেেছ। অসম রাইফেলসের নজরদারির মধ্যে কীভাবে এতো সংখ্যক অনুপ্রবেশ ঘটল তা নিয়েই প্রশ্ন উঠেছে। তরাই এই সংঘর্ষের মূল কারণ নয়তো এই নিয়ে আরও প্রশ্ন দানা বাঁধতে শুরু করে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+