Manipur Incident: মণিপুরে নতুন করে গণ্ডগোল! মেইতেই মহিলা ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষ, আহত বহু

Manipur Incident: মণিপুরে নতুন করে গণ্ডগোল। এদিন মণিপুরের বিষ্ণুপুরে সশস্ত্র বাহিনী ও মেইতেই সম্প্রদায়ের মহিলাদের মধ্যে সংঘর্ষ হয়। যেখানে ১৭ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনার পরেই ইম্ফল পূর্ব ও ইম্ফল পশ্চিম জেলায় কারফিউ শিথিলের নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হয়। জেলা কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দিনের বেলায় কারফিউ জারি করেছে।

Manipur Incident

সশস্ত্র বাহিনী ও মণিপুর পুলিশ বিষ্ণুপুরের কাংভআই ও ফুগাকচাও এলাকায় বিক্ষোভকারী ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল ফাটায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যখন ঘটনাটি ঘটে, সেই সময় মেইতেই মহিলারা একটি ব্যারিকেড জোন অতিক্রম করার চেষ্টা করছিলেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অসম রাইফেলস ও র্যাপিড অ্যাকশন ফোর্স নামানো হয়েছিল। সেই সময় সশস্ত্র বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুড়লে মেইতেই ও স়শস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরবর্তী সময়ে হিংসা এড়াতে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত সকাল থেকেই বিষ্ণুপুর জেলায় উত্তেজনা তৈরি হয়েছে। হাজার হাজার স্থানীয় মানুষ নিরাপত্তা বাহিনীর চলাচলে বাধা দিতে রাস্তায় নামেন। এই সংঘর্ষের কয়েকঘন্টা আগে মণিপুরে জাতি হিংসায় মৃত কুকি-জেমিদের গণ কবর স্থগিত হয়ে যায়। হাইকোর্টের তরফে এদিন সকালে চুরাচাঁদপুর জেলার সমাধিস্থলে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+