Manipur: নতুন করে উত্তেজনা মণিপুরে, কুকি সম্প্রদায়ের ৩ জনকে গুলি করে হত্যা
ফের উত্তেজনা মণিপুরে। কুকি সম্প্রদায়ের তিন জনকে গুলি করে হত্যা করা হয়েছে। নেপথ্যে রয়েছে জঙ্গি গোষ্ঠী বলে অনুমান। মণিপুরের কাঙ্গপোখি জেলায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। কাঙ্গপোখির ইরেং এবং কারেম এলাকায় মঙ্গলবার সকালে হামলা চালানো হয় বলে অভিযোগ।
গোটা এলাকাটাই পাহাড়ি বন্ধুর প্রকৃতির। এবং আদিবাসী অধ্যুষিত এলাকা। পরিকল্পনা করেই সেখানে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। আদিবাসীদের টার্গেট করে শ্যুটার দিয়ে হামলা চালানো হয়েছিল বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের।

গত কয়েক মাস ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে মণিপুর। সংরক্ষণ ইস্যুতে কুকি এবং মেইতেই সম্প্রদায়ের সঙ্গে প্রবল বিরোধ তৈরি হয়েছে। তার জেরে গোটা মণিপুর উত্তাল হয়ে উঠেছিল। শয়ে শয়ে মানুষ হত্যা হচ্ছে মণিপুরে। সেনা পুলিশ নামিয়েও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। এই নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল।
সংসদের বাদল অধিবেশনে মণিপুর ইস্যুতে উত্তাল হয়ে উঠেছিল। রাহুল গান্ধী প্রকাশ্যে অভিযোগ করেছিলেন মণিপুরে ভারত মাতাকে হত্যা করা হয়েছে। মণিপুর হিংসায় নির্মম ভাবে ধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটেছে। সেই ভিডিও সোশ্যাল মিিডয়ায় ভাউরাল হয়েছিল। তারপরেই তুমুল হট্টোগোল শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে। মোদী সরকার মণিপুরের পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধী।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications