রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরুর পরেই অশান্ত মণিপুর, সংঘর্ষে হত এক কমান্ডো
রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা সূচনার অনুষ্ঠান শেষ হতে না হতেই উত্তপ্ত হয়ে উঠল মণিপুর। গতকাল রাত থেকে ফের উত্তেজনা ছড়ায় মণিপুরে। দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। গুলিতে এক কমান্ডারের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
নিরাপত্তা রক্ষীরা যখন টহল দিচ্ছিলেন তখন তাঁদের উপরে হামলা চালায় কুকি জঙ্গিরা। দুই পক্ষের গুলি বিনিময় শুরু হয়ে যায়। মণিপুরের তেগনোপল জেলার মোরেতে গতকাল থেকে একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে। দুই পক্ষের গুলি বিনিময়ে এক পুলিশ কমান্ডো মারা গিয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর কুকি জঙ্গিরা পুিলশকে লক্ষ্য করে বোমা ছুড়ছিল। মোরের এসবিআই পোস্টের কাছে নিরাপত্তারক্ষীদের উপর বোমা ছোড়া হয় বলে অভিযোগ। তারপরেই পাল্টা গুলি চালাতে শুরু করে নিরাপত্তা রক্ষীরাও। সেই সময় গুলিবিনিময়ে সমরজিৎ নামে কমান্ডোর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক কমান্ডো।
মোরে শহরে ২ দিন আগেও সংঘর্ষের ঘটনা ঘটেিছল। তারপরেই কার্ফু জারি করেছিল মনিপুর সরকার। গতকাল থেকে একটু কার্ফু শিথিল করা হয়। তারপরেই ফের উত্তেজনা ছড়াতে শুরু করেছে। প্রসঙ্গত উল্লেখ্য গত ১৪ জানুয়ারি মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী। প্রথমে মণিপুর সরকার তাতে অনুমতি দেয়নি। পরে অনুমতি দিলেও সীমিত সংখ্যক কর্মী সমর্থকদের নিয়েই সেটা শুরু করার অনুমতি দেওয়া হয়েছিল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications