Manipur: ফের ভয়ঙ্কর কাণ্ড মণিপুরে, নির্মম ভাবে হত্যা করা হল দুই পড়ুয়াকে
ফের মণিপুরের নির্মম ছবি ধরা পড়ল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। নির্মম ভাবে হত্যা করা হয়েছে দুই পড়ুয়াকে। দুই পড়ুয়াই মেইতেই সম্প্রদায়ের বলে জানা গিয়েছে। গত চার মাস ধরে হিংসা বিধ্বস্ত মণিপুর। কিছুতেই থামছে না অশান্তি। পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে সেখানে।
সংরক্ষণ ইস্যুতে মেইতেই সম্প্রদায়ের সঙ্গে কুকি সম্প্রদায়ের সংঘর্ষ চলছে দফায় দফায়। চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে মণিপুরে। দুই সম্প্রদায়ের সংঘর্ষের জেরে একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। কিছুতেই েসই অশান্তি থামানো যাচ্ছে না মণিপুরে।

জুলাই মাস থেকে নিখোঁজ ছিল দুই পড়ুয়া। যে দুই পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছে তাঁদের মধ্যে এক জনের বয়স ১৭ বছর এবং দ্বিতীয় জনের বয়স ২০ বছর। দুই পড়ুয়াই মেইতেই সম্প্রদায়ের। ছবিতে দেখা গিয়েছে তাঁদের বন্দুক দেখিয়ে ঘাসের উপর বসিয়ে রাখা হয়েছে। একজনের পরণে ছিল টি শার্ট এবং দ্বিতীয় জনের পরণে ছিল চেক চেক শার্ট। দ্বিতীয় ছবিতে দেখা গিয়েছে তাঁদের দেহ পড়ে রয়েছে মাটিতে।
জুলাই মাসে একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় শেষবার দেখা গিয়েছিল তাদের তার পর থেকে তাঁদেরক কোনো খোঁজ ছিল না। জুলাই মাসেই তাঁদের পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়রি করা হয়েছিল। তারপর আর তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। কারা তাঁদের অপহরণ করেছিলেন এবং এতোদিন ধরে কোথায় তাঁদের রাখা হয়েছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। দুই বন্দুকধারীর খোঁজও চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করে জেরা করা হয়েছে।
মণিপুর জুড়ে অশান্তি চলছে সেই মে মাস থেকে। এখনও অশান্তি থামেনি। পরিস্থিতি সামাল দিতে হিমসিম খাচ্ছে রাজ্য সরকার। কয়েকদিন আগেই মেইতেই সম্প্রদায়ের দুই মহিলাকে গণধর্ষণ করে হত্যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। গোটা দেশে এই নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছিল। এই নিয়ে বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হয়েছিল মোদী সরকারকেও।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications