Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে পুননির্বাচিত মানিক সাহা, বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচিত বিধায়কদের বৈঠকে

ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে পুননির্বাচিত হলেন মানিক সাহা। সোমবার তিনি বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচিত হয়েছেন বিধায়কদের বৈঠকে। মানিক সাহা প্রথম মেয়াদের শেষের দিকে বিপ্লব দেবকে সরিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এবারও তাঁকেই নির্বাচিত করা হল। বিজেপি ৬০ আসনের ত্রিপুরায় ৩৩টি আসনে জিতে পুনরায় ক্ষমতায় এসেছে এবার।

পুনরায় মুখ্যমন্ত্রী পদে চূড়ান্ত মানিক

পুনরায় মুখ্যমন্ত্রী পদে চূড়ান্ত মানিক

এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয় মানিক সাহাই মুখ্যমন্রীমা হিসেবে বহাল থাকবেন। তাঁর নাম পুনরায় মুখ্যমন্ত্রী পদে চূড়ান্ত হওয়ার জন্য, যে যুক্তি সবথেকে বেশি করে আসে তা হল- মানিক সাহার হাত ধরেই বিজেপি বিগত বছরে ঘুরে দাঁড়িয়েছে ত্রিপুরায়। এখন তাঁকে সরিয়ে নিলে বিরূপ প্রভাব পড়বে।

মানিক সাহার শপথ বুধে

মানিক সাহার শপথ বুধে

তাই আরও একটি মেয়াদের জন্য মানিক সাহাই ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে থাকছেন। বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহা শপথ নেবেন। নচতুন মন্ত্রী পরিষদও গঠন হবে এদিন। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং বর্তমান সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও।

২০২২-এর ১৪ মে মুখ্যমন্রীবং পদে

২০২২-এর ১৪ মে মুখ্যমন্রীবং পদে

মানিক সাহা ২০২২ সালের ১৪ মে ত্রিপুরার মুখ্যমন্রীরত পদে বসেন। তার আগে পর্যন্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে ছিলেন বিপ্লব দেব। কিন্তু তাঁর আমলে বিজেপিতে বিদ্রোহ শুরু হয়েছিল। সেউ বিদ্রোহ রুখতে বিজেপি মুখ্যমন্ত্রী বদল করে। তৎকালীন রাজ্য সভাপতি মানিক সাহাকে বিজেপি মুখ্যমন্ত্রী পদে বসায়।

শক্তহাত হাল ধরেন বিজেপির

শক্তহাত হাল ধরেন বিজেপির

এরপর তিনি শক্তহাত হাল ধরে বিজেপির বিদ্রোহ দমন করেন। এবং বিজেপিকে এই এক বছরের মধ্যে ফের জয়ের পথ দেখান। যদিও তিনি যে সংখ্যক আসন জেতার লক্ষ্যমাত্রা রেখেছিলেন, তা পূরণ করা সম্ভব হয়নি। মাথায় মাথায় সংখ্যাগরিষ্ঠা নিয়ে বিজেপি এবার ত্রিপুরার ক্ষমতা দখলে রেখেছে।

গতবার শক্ত অবস্থানে ছিল বিজেপি

গতবার শক্ত অবস্থানে ছিল বিজেপি

গতবার বিজেপি একাই ৩৬টি আসনে জিতেছিল। তাদের জোটসঙ্গী আইপিএফটি পেয়েছিল ৮টি আসন। অর্থাৎ ৬০ আসনের বিধানসভায় বিজেপি-জোট ছিল ৪৪টি আসনে। বিরোধী সিপিএমের দখলে ছিল মাত্র ১৬টি আসন। কংগ্রেস একটি আসনও পায়নি ২০১৮-র বিধানসভায়।

সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র দুটি বেশি

সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র দুটি বেশি

এবার বিজেপি পেয়েছে মাত্র ৩২টি আর তাদের জোটসঙ্গী পেয়েছে মাত্র একটি আসন। সাকুল্যে ৩৩টি আসন বিজেপি জোটের। সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র দুটি বেশি। এই পরিস্থিতিতে প্রধান বিরোধী দল হয়ে ওঠা টিপ্রামোথা (১৩)-কে পাশে পেতে তারা মরিয়া। এবার সিপিএম পেয়েছে ১১টি আসন আর কংগ্রেসের দখলে গিয়েছে তিনটি।

পিছিয়ে পড়েও জয় হাসিল মানিকের

পিছিয়ে পড়েও জয় হাসিল মানিকের

এখানে উল্লেখ্য বিজেপির জয়ে যিনি মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন, সেই মানিক সাহা টাউন বরদোয়ালি আসন থেকে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী আশিস সাহাকে পরাজিত করে। উপনির্বাচনেও তিনি টাউন বরদোয়ালি থেকে আশিস সাহাকে হারিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। দু-বারই উভয়ের মধ্যে কাঁটে কা টক্কর হয়। মানিক সাহা পিছিয়ে পড়েও জয় হাসিল করেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+