দিল্লিতে নৃশংস হত্যা : রাস্তায় তরুণীকে ২২ বার কুপিয়ে উদ্দাম নৃত্য খুনির
নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর : ফের সংবাদ শিরোনামে উঠে এল রাজধানী দিল্লি। এবং এবারও কোনও ভালো খবরের জন্য নয়, নৃশংসতার এক নয়া নজির তৈরি হল রাজধানীর রাস্তায়। যে ঘটনায় হাড় হিম হয়ে দিয়েছে গোটা দেশের।
এদিন সকালে দিল্লির বুরারিতে রেল লাইনের পাশে প্রকাশ্যে রাস্তায় একেবারে সকালবেলায় এক তরুণীকে টেনে রাস্তায় ফেলে কুপিয়ে মারল এক দুর্বৃত্ত। একটানা ছুরি দিয়ে প্রায় ২৮ বার কোপানো হয় তরুণীকে।

অভিযোগের তির স্থানীয় যুবক সুরেন্দ্র সিংয়ের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, সে গত কয়েকমাস ধরে তরুণীকে উত্ত্যক্ত করছিল। কয়েকমাস আগে এই বিষয়ে থানাতেও অভিযোগ দায়ের করা হয়। তবে তাতে কিছু সুরাহা হয়নি।
অভিযুক্ত সুরেন্দ্রর বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। তাও সে তরুণীর সঙ্গে জোর করে সম্পর্ক তৈরি করতে চেয়েছিল। আর তাতে বাধা পেয়েই একেবারে জনসমক্ষে নৃশংসতার নয়া নজির তৈরি করে জনবহুল রাস্তাতেই তরুণীকে কুপিয়ে মারল এই যুবক।
Horrible video from Delhi. Man stabbed girl in Burari area of Delhi and no one came forward to stop him. #Shame pic.twitter.com/GdPSssFMEx
— Jitender Sharma (@capt_ivane) September 20, 2016












Click it and Unblock the Notifications