'পড়াশুনায় চাপ'! বিরক্ত হয়ে বাবাকে খুন করল ছেলে, দেহ টুকরো টুকরো করে নীল ড্রামেও ভরল, ঘটনা জানলে শিউরে উঠবেন
উত্তরপ্রদেশের লখনউ (Lucknow) শহরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। বাবাকে খুন করে দেহ টুকরো করে ফেলার অভিযোগ উঠেছে এক ২১ বছরের এক যুবকের বিরুদ্ধে। মৃত ওই ব্যক্তির নাম মনবেন্দ্র সিং, বয়স ৫০। অভিযুক্ত তাঁর ছেলের নাম অক্ষত সিং।

পুলিশ জানিয়েছে যে, মনবেন্দ্র সিং নিখোঁজ থাকার অভিযোগের তদন্ত করতে গিয়েই আসল ঘটনাটি সামনে এসেছে। তিনি ওষুধ এবং মদের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তদন্তের সময় ছেলেকে জেরা করা হয়। জেরা করলে সে ভেঙে পড়ে এবং খুনের কথা স্বীকার করে নেয়।
পুলিশের দাবি যে, ২০ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৪টা নাগাদ বাবা এবং ছেলের মধ্যে ভবিষ্যৎ নিয়ে তীব্র ঝগড়া বাঁধে। মনবেন্দ্র চান ছেলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে ডাক্তারি নিয়ে পড়াশোনা করুক। কিন্তু তাঁর ছেলে অক্ষত, তাতে রাজি ছিল না। এই নিয়েই প্রায়শই অশান্তি হতে থাকত, একবার বাড়ি ছেড়েও চলে গিয়েছিল সে। সেই ঝগড়ার কারণেই রাগের মাথায় বাবাকে গুলি করে দেয় বলে অভিযোগ।
এরপর প্রমাণ লোপাট করার চেষ্টা করে অক্ষত। তিনতলা থেকে দেহ নামিয়ে একতলার ফাঁকা ঘরে নিয়ে চলে যায়। দেহের অংশ কেটে ফেলে কিছু অংশ বাইরে ফেলে দেয় এবং বাকি অংশ একটি নীল ড্রামে লুকিয়ে রাখে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি তার বোন দেখে ফেলায় বোনকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখে সে।
খবর পেয়ে পুলিশ এবং ফরেন্সিক দল ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করে। অভিযুক্তকে ইতিমধ্যে আটক করা হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং প্রাসঙ্গিক ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।












Click it and Unblock the Notifications