গবাদি পশু অবিন্যস্ত ভাবে রাস্তায় রেখে দেওয়ার জের, ছয়মাসের কারাদণ্ড এক ব্যক্তির
গুজরাত আদালত এক ব্যক্তির ছয় মাসের জেলের নির্দেশ দিয়েছে তাঁর গরু রাস্তায় অবিন্যস্তভাবে রেখে দেওয়ার জন্য। একটা দুটো গরু নয়। প্রচুর সংখ্যক গরু দীর্ঘদিন ধরে রাস্তায় পড়েছিল। তা পথ চলতি মানুষের সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছিল। আর তাই কোর্ট এই রায় দিয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে ওই ব্যক্তির নাম জয়রাম দেশাই। তাকেই কোর্ট দোষী সাব্যস্ত করেছে তাঁর গরুকে দিনের পর দিন অবিন্যস্ত ভাবে রাস্তায় ছেড়ে রাখার জন্য। আদালত মনে করেছে এই কাণ্ডে সাধারণ মানুষের জন জীবন বিপন্ন হচ্ছে।

অভিযোগ কী?
অতিরিক্ত সেশন কোর্টের বিচারপতি সারঙ্গ ব্যাস তাঁর বিরুদ্ধে আরেকটি অভিযোগ নিয়েও কথা বলেছেন। জানা গিয়েছে ওই ব্যক্তিকে এই বিষয়ে আগে বলেছিল আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন। এই কর্পোরেশনে আবার রয়েছে গবাদি পশুর উপদ্রব নিয়ন্ত্রন বিভাগ। তাঁরা এই বিষয়ে সাবধান করেছিল জয়রাম দেশাইকে। কিন্তু কে কার কথা শোনে? গবাদি পশুর উপদ্রব নিয়ন্ত্রন বিভাগের দলকে তাঁরা দুই বছর ধরে রীতিমত তিনি হুমকি দিয়ে রেখেছিলেন।
অবিন্যস্ত ভাবে রাস্তায় ঘুরে বেড়ানো এই গরু গুলিকে ওই দল আটক করতে গিয়েছিল। তা করতে গইয়েই তাঁরা সম্মুখীন হন দেশাই মশাইয়ের হুমকির। প্রকাশ দেশাই শাহপুরের বাসিন্দা। তাঁকে ২০১৯ সালে সিএনসিডি'র দল পাঁচটি গরুকে শান্তিপুর ছাপরার রাস্তায় ঘুরে বেড়াতে দেখে। দেশাই এরপর তাঁদের সঙ্গে অভব্য আচরণ করেন। এতেই থেমে না থেকে তাঁদেরকে বলেন যে ওই দলকে তিনি ধরিয়ে দেবেন দুর্নীতি দমন শাখার হাতে।

কোন ধারায় দোষী?
ওই ব্যক্তিকে ৩০৮, ১৮৬, ৫০৬ (২) আইপিসি ধারায় মামলা দায়ের করা হয়। গুজরাত পুলিশের ধারায় এবং পশুদের উপর অতাচার রোধের আইনি ধারায় এই মামলা দায়ের করা হয়।
দেশাই সম্প্রদায়ের দুই জন অন্যতম প্রধানকে এই মামলার সাক্ষী হিসাবে এনেছিল। তাঁরাও প্রকাশকে সমর্থন করেননি বলে কোর্ট জানিয়েছে।

সিএনসিডি'র দল ব্যাপকভাবে ক্ষুব্ধ
তবে সিএনসিডি'র দল ব্যাপকভাবে ক্ষুব্ধ ওই ব্যক্তির উপর। কোর্ট বলেছে যে যেহেতু কেউ এখানে আহত হয়নি তাই এক্ষেত্রে ৩০৮ ধারা প্রয়োগ করা যাবে না। কিন্তু কোর্ট এই বিষয়ে তাঁকে দোষী সাব্যস্ত করেছে যে তাঁর গরুকে এক জায়গায় না রেখে দিয়ে অবিন্যস্ত ভাবে রেখে দেওয়ার জন্য। এতে মানুষের জীবন বিপন্ন হবার সম্ভাবনা ছিল।

আগে কী বলেছিল আদালত?
গুজরাত হাইকোর্ট ১৮ অক্টোবর বলেছে যে, রাজ্য সরকার যে গবাদি পশু যেগুলি বিপথগামি সেগুলিকে নিয়ন্ত্রন করার জন্য পদক্ষেপ নিয়েছিল কিন্তু তা ছিল খাতায় কলমে। কোনও পদক্ষেপ আজ পর্যন্ত নেওয়া হয়নি। এর জন্য মামলা দায়ের আগেও হয়েছে কিন্তু কোথায় কী? যার ফল এই ঘটনা। তাই আদালত বলেছে যে এবার যে আদেশ দেওয়া হয়েছে তা যেন মেনে চলা হয়। এই নিয়ে যখন পিআইএল হয়েছে তখন আরই করতে হবে বিষয়টি। প্রসঙ্গত এই গবাদি পশু জনিত সমস্যা রয়েছে উত্তরপ্রদেশ্ম রাজস্থানেও।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications