Ayodhya Terror Attack Plan: বছরভর রেইকি, গ্রেনেড হামলায় রামমন্দির ওড়ানোর ছক; গ্রেফতার সন্দেহভাজন ISI জঙ্গি

Ayodhya Terror Attack Plan: গ্রেনেড দিয়ে অযোধ্যার রামমন্দির (Ayodhya Ram Mandir) ওড়ানোর ছক। পাক গুপ্তচর জঙ্গি গোষ্ঠী আইএসআইয়ের (ISI) নাশকতার পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ। দুটি হ্যান্ড গ্রেনেড (Hand Grenade) সন্দেহভাজন জঙ্গিকে (Terrorist) গ্রেফতার করল গুজরাট ও হরিয়ানার পুলিশ। ধৃতের নাম আব্দুল রেহমান, বয়স ১৯। ধৃত উত্তরপ্রদেশের ফৈজাবাদের বাসিন্দা।

পাকিস্তানের (Pakistan) আইএসআইয়ের সঙ্গে যোগ রয়েছে রেহমানের। সেই পরিচয় লুকিয়ে এলাকায় মাংসের দোকান চালাত সে। অটো রিকশাও চালাত পরিসর সময়ে। হরিয়ানা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) তাঁকে গ্রেফতার করে স্থানীয় আদালতে পেশ করে। ১০ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে সন্দেহভাজন জঙ্গিকে।

ram mandir

সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই পাকিস্তানের আইএসআই অযোধ্যার রামমন্দিরে হামলার ছক কষছিল। গত বছর জানুয়ারিতে মহাসমারোহে উদ্বোধন হয়েছিল রামমন্দিরের। আর সেখানেই সারা বছর ধরে ধৃত রেহমান রেইকি করে আসছিলেন বলে জানা গিয়েছে। জামাত ও ইসলামপন্থী একাধিক সংগঠনের সঙ্গে জড়িত এই রেহমান। রেইকির মাধ্যমে মেলা সব তথ্য আইএসআই-কে পাচার করত রেহমান।

সূত্রের খবর, হরিয়ানার ফরিদাবাদে চোরাচালানকারীর সঙ্গে দেখা করে তার থেকে দুটি গ্রেনেড নিয়েছিল রেহমান। ট্রেনে করে সেগুলি নিয়ে অযোধ্যায় যাওয়ার কথা ছিল রেহমানের। কিন্তু তার আগেই হরিয়ানার এসটিএফ ও গুজরাটের সন্ত্রাস দমন স্কোয়াডের হাতে ধরা পড়ে যায় সে। কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি সূত্রে খবর পেয়ে রেহমানকে ট্র্যাক করে গ্রেফতার করে পুলিশ।

উদ্ধার করা হয়েছে ২টি হ্যান্ড গ্রেনেডও। ফরিদাবাদ থেকে ১২ কিলোমিটার দূরে পালি গ্রামে পরিত্যক্ত বাড়িতে সেগুলি লুকিয়ে রেখেছিল রেহমান। বোমা দুটি নিষ্ক্রিয় করা হয়েছে। বর্তমানে ধৃতকে জেরার জন্যে গুজরাটে নিয়ে গিয়েছে এটিএস। যদিও তদন্ত জারি রয়েছে। একা রেহমান নাকি আরও বৃহৎ জঙ্গিগোষ্ঠী লুকিয়ে রয়েছে, তা জানার চেষ্টা করা হচ্ছে বলেও খবর সূত্রের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+