ম্যাডাম আজ মেক-আপ করেননি? হাসির ইমোজি রিপ্লাই দিতেই যুবককে ধরে নিয়ে গেল পুলিশ!
বর্তমানে টেক-স্যাভি দুনিয়ায় মনের কথা বলা হয় বিভিন্ন মেসেজের মাধ্যমে। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কোন বক্তব্যের প্রতি উত্তরও দেওয়া হয় সেই মেসেজ এর মাধ্যমেই। বিশেষ করে স্টিকার, গিফ বা বিভিন্ন রকমের ইমোজি ব্যবহার করা অত্যন্ত প্রচলিত আজকাল। ভালোবাসা থেকে মান-অভিমান, দুঃখ, রাগ, সবকিছুই বোঝানো যায় মাত্র একটা ইমোজি ব্যবহার করে। কিন্তু সেই ইমোজির জন্যই শেষে কিনা পুলিশে ধরে নিয়ে গেল!
এমনই অবাক কাণ্ড ঘটেছে অসমে। এক ব্যবহারকারীর পোস্টে হাসির ইমোজি ব্যবহার করার জন্য মামলা করে বসলেন ওই ব্যবহারকারী! ওই জেলার প্রাক্তন ডেপুটি কমিশনার মামলা করেন অমিত চক্রবর্তী নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

তবে ঘটনাটা ঠিক কী? কোকরাঝাড় জেলার ডেপুটি কমিশনার বর্ণালি ডেকা দায়ের করে বসেন একটি মামলা। বিষয়টি শুরু হয় একটি ইমোজি কমেন্টকে কেন্দ্র করে। নরেশ বড়ুয়া নামে এক ব্যক্তি বর্ণালী ডেকাকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়া লিখেছিলেন 'ম্যাডাম আপনি কি আজকে মেকআপ করেননি?' আর এই কমেন্টেই হাসির একটি ইমোজি যেটিকে সোশ্যাল মিডিয়ায় হাহা ইমোজি দিয়েছিলেন অভিযুক্ত অমিত চক্রবর্তী।
এই ঘটনার পরে বর্ণালী ডেকা কোকরাঝাড় থানায় মামলা দায়ের করেন। সেখানে অভিযোগ করা হয় অমিত চক্রবর্তী, নরেশ বড়ুয়া ও আব্দুল সুবুর চৌধুরির নামে। যার জেরে শহর থেকে ২৭৩ কিলোমিটার দূরে কোকরাঝাড়ের আদালতে তলব করা হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অমিত চক্রবর্তী বলেন, "শুধুমাত্র আমার প্রতিক্রিয়ার জন্য, ফেসবুকে একটি হাসির ইমোজির জন্য, আমাকে হয়রানি করা হয়েছে। আমি কেবল নরেশ বড়ুয়ার একটি পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছিলাম"।












Click it and Unblock the Notifications