লাঠি-ধারালো অস্ত্রদিয়ে একের পর এক কোপ, দিনের আলোয় প্রকাশ্যে নারকীয় হত্যাকাণ্ড হায়দরাবাদে
হায়দরাবাদে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। লাঠি, ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করা হয় তাকে।
দিনের আলোয় প্রকাশ্যে নারকীয় হত্যাকাণ্ড ভোটমুখী তেলেঙ্গানায়। হায়দরাবাদে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। লাঠি, ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করা হয় তাকে। হায়দরাবাদে জিয়াগড় বাইপাসের উপরেই ঘটেছে ঘটনাটি। কুলসুমপুরা থানার কাছেই ঘটেছে ঘটনাটি। হঠাৎই একদল দুষ্কৃতি লাঠি এবং অস্ত্রনিয়ে চড়াও হয় ওই ব্যক্তিক উপরে। দুই দুষ্কৃতী গোষ্ঠীর রেষারেষিতেই এই হত্যাকাণ্ড বলে অনুমান পুলিশের।

সামনেই অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচন। একাধিক জায়গায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে। তার মধ্যে হায়দাবাদ শহরে প্রকাশ্য এরকম নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা চমকে দিয়েছে সকলকে। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। যদিও পুলিশের দাবি দুই গোষ্ঠীর সংঘর্ষের কারণেই এই ঘটনা ঘটেছে। এর আগেও অন্ধ্র প্রদেশের গুণ্ডুরে প্রকাশ্যে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পাটমাবাজারে ভরা বা জার বসেছিল তখন সেসময় এই এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে আততায়ীরা।
সেময় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিল ডোডি রমেশ নামে ওই ব্যক্তি বাজারে একটি মুদির দোকানে ঢুকে পড়েছিল। গুণ্ডাদের থেকে নিজেকে বাঁচাতেই মুদির দোকানে গিয়ে লোকানোর চেষ্টা করেছিল কিন্তু সেটা সে করতে পারেনি। সেই দোকান থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসে গুণ্ডারা। তারপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। রক্তাক্ত অবস্থায় সেখানেই মারা যান। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। একের পর এক ঘটনায় আতঙ্ক বাড়ছে অন্ধ্র প্রদেশে।












Click it and Unblock the Notifications