করোনা থেকে বাঁচতে মৃত সাপ ভক্ষণ, ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়, বনদপ্তরের হাতে ধৃত তামিলনাড়ুর ব্যক্তি
করোনা থেকে বাঁচতে মৃত সাপ ভক্ষণ
ভারতের মতো দেশেই মিথ্যা ধারণাকে সত্যি বলে ধরে নেওয়ার রীতি বহুযুগ ধরে চলে আসছে। রোগ বা ভাইরাসজাত গুরুতর সংক্রমণ থেকে বাঁচতে আজও গ্রামীণ ভারতের বহু মানুষ নানান ধরনের উল্টোপাল্টা কাজ করে থাকেন। যেমনটা দেখা গেল তামিলনাড়ুতে। করোনা ভাইরাস থেকে বাঁচতে সাপ খুবই উপকারি। এমনই দাবি করে তামিলনাড়ুর এক ব্যক্তিকে মৃত সাপ খেতে দেখা গেল। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দাবালনের মতো ছড়িয়ে পড়ার পর টনক নড়ে বন দপ্তরের। এরপরই তারা বৃহস্পতিবার মাদুরাই জেলা থেকে ৫০ বছরের কৃষিকাজে যুক্ত কর্মীকে গ্রেফতার করে। বন দপ্তরের পক্ষ থেকে অভিযুক্তকে সাত হাজার টাকার জরিমানার শাস্তিও দেওয়া হয়েছে।

কোভিড–১৯–এর অ্যান্টিডট
ভাদিভেলু নামের ওই ব্যক্তি ভাইরাল ভিডিওতে দাবি করেছেন যে সাপ খুব ভালো কোভিড-১৯-এর অ্যান্টিডট। এই দাবি করার পর পেরামাপট্টির বাসিন্দা ভাদিভেলুকে ভাইরাল ভিডিওতে বিষাক্ত মৃত কালাচ সাপ (কমন ক্রেট) খেতে দেখা যায়। ওই ভিডিও ক্লিপে ভাদিভেলু জানিয়েছেন যে নিজেকে করোনা ভাইরাস থেকে বাঁচাতে তিনি সাপ খাচ্ছিলেন।

সাপ খাওয়ার ভিডিও ভাইরাল
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী জেলা বন দপ্তরের কর্মকর্তা (ডিএফও) এস আনন্দ এই ভাইরাল ভিডিও দেখার পরই তাঁর দলকে ওই ব্যক্তিকে গ্রেফতার করার নির্দেশ দেন। উল্লেখযোগ্যভাবে ভেদিভেলু গ্রেফতার হন এবং সাপ খাওয়ার জন্য তাঁকে ৭ হাজার টাকা জরিমানাও করা হয়। ডিএফও জানান যে অভিযুক্তের দাবি যে তাঁকে সাপ খাওয়ার জন্য কিছুজন ব্যক্তি বলেছিলেন। ডিএফও এও জানান যে এই ঘটনার সময় অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিলেন।

কালাচ সাপে নিউরোটক্সিন বিষ থাকে
ডিএফও বলেন, 'ওই ব্যক্তি (ভাদিভেলু) মৃত সাপ চিবিয়ে খাচ্ছিল। তবে ওই ব্যক্তি ভাগ্য ভালো যে কালাচ সাপের বিষ গ্রন্থিতে কামড় দেয়নি। কমন ক্রেট সাপের বিষে নিউরোটক্সিন থাকে, যা মানুষকে পঙ্গু করে দিতে পারে।'

পোষ্য কুকুরকে বেলুনে বেঁধে বাতাসে ভাসানো
আরও একটি ঘটনায় নিজের পোষ্য কুকুরকে হিলিয়াম গ্যাস ভর্তি বেলুনে বেঁধে তার দেহ বাতাসে ভাসানোর জন্য দিল্লির এক ইউটিউবারকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের নাম গৌরব শর্মা, সে দিল্লির মালভিয়া নগরের পঞ্চশীল বিহারের বাসিন্দা। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি, দুর্যোগ পরিচালনা আইন ও পশুদের ওপর নিষ্ঠুরতা প্রতিরোধ আইনের ধারায় মামলা দায়ের হয়েছে।
প্রতীকী ছবি












Click it and Unblock the Notifications