মহিলাকে ধর্ষণ করতে না পেরে দুই শিশুকে জ্যান্ত পুড়িয়ে মারল এক ব্যক্তি
রায়পুর, ১২ মে : কাকিমা ধর্ষণ প্রতিহত করতেই, আক্রোশের জেরে তাঁর দুই ভাইপো, ভাইঝিকে পুড়িয়ে মারল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের দূর্গ জেলায়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ঘুষিডি গ্রামে উটাই থানা এলাকায়।[মহারাষ্ট্রে ৭ বছরের বালকের উপর যৌন অত্যাচারের পর গায়ে আগুন দেওয়ার অভিযোগ]

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত ব্যক্তির নাম মহাবীর। ২২ বছরের এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায় মহাবীর। কিন্তু অসফল হওয়ায় রাগের চোটে ৩ বছরের মোহন ও ৬ বছরের ভুবনেশ্বরীকে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুনে পুড়িয়ে মেরেছে বলে অভিযোগ উঠেছে মহাবীরের বিরুদ্ধে।
ওই মহিলার বয়ান অনুযায়ী, একই গ্রামের বাসিন্দা মহাবীর। সোমবার দুপুরে আচমকা বাড়িতে ঢুকে পড়ে সে। এরপরই তাঁকে ধর্ষণের চেষ্টা চালায়। কিন্তু তাতে অসফল হওয়ায় হাতের সামনে পেয়ে দুই শিশুকে জ্যান্ত পুড়িয়ে মারে।
এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তবে, এই ঘটনার পর থেকেই অভিযুক্ত মহাবীর পলাতক। পুলিশ মহাবীরের খোঁজে তল্লাশি শুরু করেছে। দুই শিশুর খুনের তদন্তে ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications