মহারাষ্ট্রে ৭ বছরের বালকের উপর যৌন অত্যাচারের পর গায়ে আগুন দেওয়ার অভিযোগ

বিওয়ান্ডি (মহারাষ্ট্র), ৬ এপ্রিল : মহারাষ্ট্রের থানে জেলার বিওয়ান্ডি শহরের পদ্মনগরে এক সাত বছরের শিশুর শারীরিক শোষণের পর গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার পিছনে দুজন ব্যক্তি যুক্ত বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনাটি শনিবার ঘটেছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। ছোট ছেলেটি 'লঙ্গর' -এ খাবার খেতে যাওয়ার সময় ঘটনাটি ঘটে।

মহারাষ্ট্রে ৭ বছরের বালকের উপর যৌন অত্যাচারের পর গায়ে আগুন দেওয়ার অভিযোগ

সুযোগ বুঝে অভিযুক্ত দুই ব্যক্তি ওই বালকটিতে একটি নির্জন স্থানে নিয়ে যায়। তারপর ওই বালকের উপর যৌন নির্যাতন চালায়। এরপর নিজেদের বাঁচাতে ওই জীবন্ত শিশুটির গায়ে আগুন দিয়ে দেয়। যদিও কোনও পথে সেখান থেকে পালিয়ে আসে শিশুটি।

চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির শরীরে ৩০ শতাংশ জ্বলে গিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৩ (অপহরণ), ৩৭৭ (অপ্রাকৃতিক যৌন ক্রিয়া) এবং ৩৪২ ধারায় যৌন অপরাধ আইন থেকে শিশুদের রক্ষা আইন , ২০১২-র আওতায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

থানে হাসপাতালে আপাতত শিশুটির চিকিৎসা চলছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+