গবেষণা করবেন উত্তর প্রদেশে! মমতার 'পরামর্শদাতা' অভিজিত বিনয়ক বন্দ্যোপাধ্যায় কাজের জন্য বেছে নিলেন যোগী রাজ্য

করোনা কালের সময় থেকে রাজ্যের বিভিন্ন কমিটি থেকে মুখ্যমন্ত্রী পরামর্শদাতা হিসেবে নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিত বিনয়ক বন্দ্যোপাধ্যায়কে দেখেছে রাজ্যবাসী। তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্কও বেশ ভাল। সেই অভিজিত বিনয়ক বন্দ্যোপাধ্যায় কাজের জায়গা, হিসেবে বেছে নিলেন বিজেপি শাসিত উত্তর প্রদেশকে। এব্যাপারে তিনি দেখাও করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে।

কৃত্তিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ব্যবহার করে কীভাবে সমাজের একেবারের নিচুতলার মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া যায় তা নিয়েই অভিজিত বিনয়ক বন্দ্যোপাধ্যায় গবেষণা করবেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। যদিও বিষয়টি নিয়ে নোবেল জয়ী মুখ খুলতে চাননি।

মমতার পরামর্শদাতা নোবেল জয়ী কাজের জন্য বাছলেন যোগী রাজ্য

মঙ্গলবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেন অভিজিত বিনয়ক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গী হয়েছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, মঙ্গলবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অযোধ্যা সফর ছিল। তবে অভিজিত বিনয়ক বন্দ্যোপাধ্যায়ের আগ্রহ জানান পরে তিনি সফরের সময় পিছিয়ে দেন।

জগন্নাথ চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, অভিজিত বিনয়ক বন্দ্যোপাধ্যায় তাঁর স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত নতুন গবেষণার কেন্দ্র হিসাবে উত্তরপ্রদেশকে ভাবছেন। এটাই মোদীর নতুন ভারত, যোগীজির উত্তমপ্রদেশ। মঙ্গলবার অভিজিত বিনয়ক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর বাসভবন লখনৌয়ের ৫ কালীদাস মার্গে সকাল দশটায় গিয়েছিলেন। সেখানে তিনি গবেষণার বিষয় জানানোর পাশাপাশি উত্তর প্রদেশকে সেই কাজের জন্য বেছে নেওয়ার কথা জানান। এরপর অভিজিত বিনয়ক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে স্বাগত জানান যোগী আদিত্যনাথ।

জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই গবেষণার কাজে পূর্ণ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। উত্তর প্রদেশের জনবিন্যাস অভিজিত বিনয়ক বন্দ্যোপাধ্যায়কে ওই রাজ্য বেছে নেওয়ার ক্ষেত্রে আকৃষ্ট করেছে বলে জানা গিয়েছে।

সাক্ষাৎকারে অভিজিত বিনয়ক বন্দ্যোপাধ্যায়কে উপহার হিসেবে উত্তর প্রদেশের ফিরোজাবাদে তৈরি বংশীধারী কৃষ্ণ মূর্তি তুলে দেন যোগী আদিত্যনাথ। পাশাপাশি সঙ্গী রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়কে উপহার তুলে দেন যোগী আদিত্যনাথ।

২০১৯-এ অর্থনীতিতে নোবেল পাওয়ার পরে অভিজিৎ বিনয়ক বন্দ্যোপাধ্যায়ের কাজ সবার সামনে আসে। করোনা সংক্রমণের সময় অতিমারী মোকাবিলায় রাজ্য সরকারের আন্তর্জাতিক উপদেষ্টা কমিটির প্রধান হিসেবে অভিজিত বিনয়ক বন্দ্যোপাধ্যায়কে বসিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী পালনের জন্যে বিশেষ কমিটি গড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিটির চেয়ারপার্সন হয়েছিলেন তিনি নিজেই। কমিটির সদস্য ছিলেন দুই নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+