নজরে মোদী-মমতা বৈঠক, কোন কোন বিষয়ে আলোচনার সম্ভাবনা

বুধবার বিকেল ৫টা মমতা বন্দ্যোপাধ্যায়কে সময় দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত পরশু দিল্লি গিয়েছেন মমতা। শীতকালীন অধিবেশনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। দিল্লতে গিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন বলে আগেই জানিয়েছিলেন। সেখানে কোন কোন ইস্যুতে তিনি আলোচনা করবেন তারও ইঙ্গিত দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছিল। তাতে বিকেল ৫টা নাগাদ সময় দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদীর সঙ্গে বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। তাতে প্রাধান্য পেতে চলেছে বিএসএফ ইস্যু। সম্প্রতি রাজ্যে বিএসএফের এক্তিয়ার বাড়িয়ে ৫০ মিটার করা হয়েছে। তাতে প্রবল আপত্তি জানিয়েছে রাজ্য সরকার। বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি করে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আঘাত হানতে চাইছে মোদী সরকার এমনই অভিযোগ করা হয়েছে। এই নিয়ে রাজ্য বিধানসভায় প্রস্তাব পাস করা হয়েছে। কোনও ভাবেই বিএসএফের এক্তিয়ার সীমান্তে বৃদ্ধি করা েমনে নেওয়া হবে না বলে জানিয়েছে রাজ্য সরকার। এই ইস্যুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অভিযোগ জানাতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনই খবর।
বকেয়া আদায় নিয়েও কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইয়াস এবং আম্ফান বিধ্বস্ত রাজ্যের জন্য কেন্দ্রীয় সাহায্যের কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু সেই টাকা এখনও পুরোটা হাতে পায়নি রাজ্য সরকার। এই নিয়ে মধ্যমগ্রামের প্রশাসনিক বৈঠকে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই মমতা-মোদী বৈঠকে এই নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। ২০২০-২১ আর্থিক বছরে জিএসটি বাবদ ২০০০ কোটি টাকা প্রাপ্য ছিল বাংলার। এর সঙ্গে আম্ফান, ইয়াস মোকাবিলা মোট ৩২ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। এর সঙ্গে আবাস যোজনা, সড়ক যোজনা, ন্যাশনাল হেলথ মিশন, জল জীবন মিশন সহ একাধিক প্রকল্পের টাকা বকেয়া রয়েছে রাজ্যে। সেই টাকা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করবেন মুখ্যমন্ত্রী।
বুধবার বিকেল ৫টা মমতা বন্দ্যোপাধ্যায়কে সময় দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত পরশু দিল্লি গিয়েছেন মমতা। শীতকালীন অধিবেশনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। দিল্লতে গিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন বলে আগেই জানিয়েছিলেন। সেখানে কোন কোন ইস্যুতে তিনি আলোচনা করবেন তারও ইঙ্গিত দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছিল। তাতে বিকেল ৫টা নাগাদ সময় দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মোদীর সঙ্গে বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। তাতে প্রাধান্য পেতে চলেছে বিএসএফ ইস্যু। সম্প্রতি রাজ্যে বিএসএফের এক্তিয়ার বাড়িয়ে ৫০ মিটার করা হয়েছে। তাতে প্রবল আপত্তি জানিয়েছে রাজ্য সরকার। বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি করে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আঘাত হানতে চাইছে মোদী সরকার এমনই অভিযোগ করা হয়েছে। এই নিয়ে রাজ্য বিধানসভায় প্রস্তাব পাস করা হয়েছে। কোনও ভাবেই বিএসএফের এক্তিয়ার সীমান্তে বৃদ্ধি করা েমনে নেওয়া হবে না বলে জানিয়েছে রাজ্য সরকার। এই ইস্যুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অভিযোগ জানাতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনই খবর।
বকেয়া আদায় নিয়েও কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইয়াস এবং আম্ফান বিধ্বস্ত রাজ্যের জন্য কেন্দ্রীয় সাহায্যের কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু সেই টাকা এখনও পুরোটা হাতে পায়নি রাজ্য সরকার। এই নিয়ে মধ্যমগ্রামের প্রশাসনিক বৈঠকে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই মমতা-মোদী বৈঠকে এই নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। ২০২০-২১ আর্থিক বছরে জিএসটি বাবদ ২০০০ কোটি টাকা প্রাপ্য ছিল বাংলার। এর সঙ্গে আম্ফান, ইয়াস মোকাবিলা মোট ৩২ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। এর সঙ্গে আবাস যোজনা, সড়ক যোজনা, ন্যাশনাল হেলথ মিশন, জল জীবন মিশন সহ একাধিক প্রকল্পের টাকা বকেয়া রয়েছে রাজ্যে। সেই টাকা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করবেন মুখ্যমন্ত্রী। এর আগে জুলাই মাসে দিল্লি সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন তিনি।

Click it and Unblock the Notifications