Mamata Banerjee: 'এক দেশ'-এর অর্থ কী? লোকসভার সঙ্গে বিধানসভা ভোটের বিরোধিতা করে চিঠি মমতার
এক দেশ এক নির্বাচন নিয়ে মোদী সরকারের স্লোগানকে সংবিধানের মৌলিক কাঠামোকে বিপর্যস্ত করার একটি নকশা বলে বর্ণনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিষয়টিকে স্বৈরাচারে গণতান্ত্রিক পোশাকের অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা বলেও মন্তব্য করে কমিটিকে চিঠি দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি স্বৈরাচারের বিরুদ্ধে, তাই তিনি প্রধানমন্ত্রী মোদীর নকশার বিরুদ্ধে বলে জানিয়েছেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী সরকারের তীব্র সমালোচক। তিনি সেই সরকারকে দেশের ফেডারেল কাঠামো ধ্বংসের জন্য অভিযুক্ত করেছেন।
বিষয়টি খতিয়ে দেখতে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির সচিব এক চিঠিতে ওই ধারণা বাস্তবায়নের জন্য পরামর্শের আহ্বান জানিয়েছেন। প্রসঙ্গত ১৯৫২ সালে দেশের প্রথম সাধারণ নির্বাচনের সঙ্গে রাজ্যগুলির বিধানসভা নির্বাচন করা হয়েছিল। যা চালু ছিল ১৯৬৭ সাল পর্যন্ত। কিন্তু পরবর্তী সময়ে ১৯৬৮-৬৯ সালে কিছু রাজ্যের বিধানসভা সময়ের আগেই ভেঙে যাওয়ার কারণে তা আর করা সম্ভব হয়নি।

মমতা বন্দ্যোপাধ্যায় যে দুটি ধারণাগত বিষয় উত্থাপন করেছেন, তা হল এক দেশ শব্দটির সাংবিধানিক এবং কাঠামোগত অন্তর্নিহিততা। যেখানে বর্তমান নির্বাচন চক্রের মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান রয়েছে, সেখানে লোকসভা ও বিধানসভা নির্বাচনের সময় নিয়ে প্রশ্ন করেছেন তিনি। এক দেশ বলতে কী বোঝানো হচ্ছে, প্রশ্ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের সংবিধানের শর্ত অনুযায়ী এক দেশের অর্থ তাঁর কাছে বোধগম্য হচ্ছে না বলে জানিয়েছেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছেন, সংবিধানে কি এক দেশ এক সরকারের নীতি অনুসরণ করার কথা বলা রয়েছে? তৃণমূল সুপ্রিমোর ভাষায় ভারত একট যুক্তরাষ্ট্র। সংবিধানে সেই শর্তের কথা রয়েছে। কিন্তু কোথাও এক দেশ এক নির্বাচনের কথা বলা নেই।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিভিন্ন রাজ্যে এখন নির্বাচনের ভিন্ন ক্যালেন্ডার রয়েছে। যার পিছনে রাজনৈতিক কারণ রয়েছে। বিষয়টিকে সংবেদনশীল বলে মন্তব্য করেছেন তিনি। যে রাজ্যগুলিতে নির্বাচনের সময় নয়, এক সময়ে লোকসভা ও বিধানসভা নির্বাচন করতে তাদের বাধ্য করা উচিত নয় বলেও মন্তব্য করেছেন তৃণমূল সুপ্রিমো।
তিনি এক দেশ এক নির্বাচনের ধারণা প্রসঙ্গে বলেছেন, যদি লোকসভা বা রাজ্য বিধানসভা অসময়ে ভেঙে দেওয়া হয়, তাহলে কেন কেন্দ্রের অস্থিতিশীলতার কারণে রাজ্য বিধানসভাগুলিকে অস্থিতিশীল করা হবে। এই সমস্যা কমিটি কীভাবে সমাধান করবে, প্রশ্ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক দেশে এক নির্বাচনের আড়ালে দেশে রাষ্ট্রপতির শাসন জারির চেষ্টা বলেও মন্তব্য করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমেরিকার স্টাইলে নির্বাচন করার চেষ্টা হচ্ছে।
শেষে মুখ্যমন্ত্রী বলেছেন, এই পরিস্থিতিতে তিনি এক দেশ এক নির্বাচনের ধারণার সঙ্গে একমত হতে পারছেন না। এব্যাপারের কোনও প্রস্তাবের সঙ্গেও তিনি একমত নন বলে এদিন লেখা চিঠিতে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications