ভোটব্যাঙ্কেই আটকে গেলেন মমতা! বাংলা-ঝাড়খণ্ডে প্রচারে নেই রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা
ভোটব্যাঙ্কেই আটকে গেলেন মমতা! বাংলা-ঝাড়খণ্ডে প্রচারে নেই রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা
রাষ্ট্রপতি নির্বাচনে (presidential election) এনডিএ-র প্রার্থী বিরুদ্ধে প্রার্থী দাঁড় করাতে তিনিই বিরোধী রাজনৈতিক দলগুলিকে চিঠি দিয়ে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠক করেছিলেন। কিন্তু বিজেপি তথা এনডিএ-র তরফে দ্রৌপদী মুর্মুকে (Draupadu Murmu) প্রার্থী ঘোষণার পরে ছত্রখান হয়ে যায় বিরোধী শিবির। মত বদল করেন মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। তিনি বলেন, সরকারপক্ষ যদি দ্রৌপদী মুর্মুর (Draupadu Murmu) নাম আগেই ঘোষণা করত এবং বিরোধীদের কাছে যাওয়ার চেষ্টা করত, তাহলে ঐকমত্য প্রার্থী হতে পারতেন দ্রৌপদী মুর্মু।

বাংলা ও ঝাড়খণ্ডে প্রচারে নেই যশবন্ত সিনহা
প্রথমে শরদ পাওয়ার, পরে ওমর আবদুল্লা ও গোপালকৃষ্ণ গান্ধী কেউই রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে রাজি না হওয়ায় অগত্যাই যশবন্ত সিনহাকে রাজি করায় তৃণমূল। সিপিএম-এর আপত্তিতে তিনি তৃণমূলের সদস্যপদে ইস্তফাদিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে মনোনয়ন দাখিল করেন। বিভিন্ন রাজ্যে তিনি প্রচারে গেলেও, নিজের রাজ্য ঝাড়খণ্ডের পাশাপাশি বাংলায় প্রচারে নেই যশবন্ত। ঝাড়খণ্ডে সরকারের বড় সহযোগী ঝাড়খণ্ড মুক্তি মোর্চা দ্রৌপদী মুর্মুকেভোট দেওয়ার কথা জানিয়েছে। তবে বাংলার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনিই বিষয়টি দেখে নেবেন।

ছিল শুভেন্দুর আক্রমণ
দ্রৌপদী মুর্মু এনডিএ-র তরফে রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার পরে পশ্চিমবঙ্গে প্রথম আঘাতটি হানেন শুভেন্দু অধিকারী। তিনি হুল দিবসের অনুষ্ঠানে গিয়ে বলেন, এর থেকেই প্রমাণিত হচ্ছে নরেন্দ্র মোদী আদিবাসীদের কাছের। দ্রৌপদী মুর্মুকেপ্রার্থী করেছেন নরেন্দ্র মোদী আর তাঁর বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ২৩ জুলাই গণনার পরে তিনি ধামসার বোলে জঙ্গলমহল ভরিয়ে দেবেন।

ভোটব্যাঙ্কেই আটকে মমতা
তারপর থেকেই দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় আস্তে আস্তে রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে নিজের অবস্থান পরিবর্তন করছেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের সংগঠিত করার কৃতিত্ব নিতে ঝাঁপিয়েপড়েছিলেন এবং রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহাকে প্রার্থী হিসেবে ঘোষণা করতে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন, তাঁকেই দেখা যাচ্ছে যশবন্ত সিনহাকে বাংলার মাটিতে আসতেই দিচ্ছেন না রাষ্ট্রপতি নির্বাচনের আগে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এসবই জঙ্গলমহল আর উত্তরবঙ্গের আদিবাসী ভোট সঙ্গে রাখার কৌশল। বিধানসভা নির্বাচনে যে আদিবাসী ভোটের কিছু অংশ তাঁর দিকে ফিরে এসেছিল তা কিছুতেই হারাতে চান নামমতা বন্দ্যোপাধ্যায়।
দ্রৌপদী মুর্মু আদিবাসীদের সাঁওতাল সমাজের প্রতিনিধিত্ব করেন। আর পশ্চিমবঙ্গের আদিবাসীদের ৮০ শতাংশই সাঁওতাল সম্প্রদায় ভুক্ত। ফলে তাঁদের ভোটব্যাঙ্ক নিয়ে যথেষ্টই চিন্তার কারণ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।

মহারাষ্ট্রের সরকার পরিবর্তনেও ধাক্কা
শুধুমাত্র ঝাড়খণ্ডে ইউপিএ শিবিরে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার দ্রৌপদী মুর্মুকে সমর্থনের ঘোষণাই নয়, মহারাষ্ট্রে শিবসেনা-এনসিপি-কংগ্রেসের জোটের ক্ষমতা হারানোও বিরোধীদের রাষ্ট্রপতি নির্বাচনের লড়াইকে ম্লান করে গিয়েছে। ফলে লড়াই করার যে উৎসাহ নিয়ে যশবন্ত সিনহার নাম মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধীরা ঘোষণা করেছিলেন, তা ক্রমেই হাতের বাইরে চলে যাচ্ছে বিরোধী শিবিরের।












Click it and Unblock the Notifications