ইন্ডিয়া ব্লকের গুরুত্বপূর্ণ স্তম্ভ মমতা! আসনভাগ নিয়ে অচলাবস্থা কাটাতে আগ্রহী জয়রাম রমেশ

বুধবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট করবে না তৃণমূল। বৃহস্পতিবার তৃণমূলের তরফে জোট ভাঙার কারণ হিসেবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে দায়ী করা হয়েছে। আর সেদিনই কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, কংগ্রেস তৃণমূলের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে অচলাবস্থা সমাধানের জন্য আশাবাদী।

এদিন শিলিগুড়ির বাগডোগরা বিমান বন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জয়রাম রমেশ বলেন, কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া ইন্ডিয়া ব্লকের কথা ভাবতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি দেশে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে অপরিহার্য বলেও বর্ণনা করেছেন।

ইন্ডিয়া ব্লকের গুরুত্বপূর্ণ স্তম্ভ মমতা, বললেন জয়রাম

কংগ্রেস সাধারণ সম্পাদক আরও বলেছেন, যদি বাংলায় ও সারা দেশে বিজেপিকে পরাজিত করতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজন। জয়রাম রমেশ বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দলের নেত্রী সনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গের অগাধ শ্রদ্ধা রয়েছে।

যদিও পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আপাত দৃষ্টিতে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের বিপরীত পথে হেঁটেছেন। তিনি ইতিমধ্যেই বলেছেন কংগ্রেসের তৃণমূলকে দরকার নেই, তৃণমূলেরই কংগ্রেসকে দরকার হয়েছে। তৃণমূলের তরফে কংগ্রেসকে দুটি আসনের অফার তিনি কোনওভাবেই মানতে চাননি।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ স্তম্ভগুলির মধ্যে একটি হিসেবে বর্ণনা করে জয়রাম রমেশ বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল ছাড়া গ্রুপিং কেউ কল্পনা করতে পারে না। পশ্চিমবঙ্গে একা লড়াইয়ে তৃণমূল সুপ্রিমোর সিদ্ধান্ত প্রসঙ্গে বলতে গিয়ে জয়রাম রমেশ বলেছেন, কংগ্রেস এই অচলাবস্থা কাটাতে আগ্রহী।

তিনি বলেছেন, আসন ভাগাভাগি নিয়ে বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি কোনও মন্তব্য না করলেও চাইছেন অচলাবস্থার অবসান হোক। একটা সমাধান সূত্রে পৌঁছনোর ব্যাপারে তিনি আশাপ্রকাশ করেছেন। এদিন জয়রাম রমেশের এই মন্তব্যের পরে তৃণমূলের এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন, কংগ্রেসের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। প্রসঙ্গত এদিন ভারত জোড়ো ন্যায় যাত্রা পশ্চিমবঙ্গে প্রবেশ করে। তিনি বলেছেন, এর আগে দু'বার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারত জোড়ো যাত্রায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে। যদিও তৃণমূলের তরফে এই যাত্রায় না যোগ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে সিপিএম-সহ বাম দলগুলি পশ্চিমবঙ্গে ভারত জোড়ো যাত্রায় অংশ নিতে পারে বলে আশা করছে কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+