Mamata Banerjee: দেশের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী, কত টাকা রয়েছে মমতার? তালিকার শীর্ষে আরেক অবিজেপি মুখ্যমন্ত্রী
Mamata Banerjee: দেশের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী হিসেবে জায়গা করে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৩১ জন মুখ্যমন্ত্রীর (Chief Ministers) মধ্যে সবচেয়ে কম সম্পত্তি রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর। এদিকে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী (Richest CM) হিসেবে যাঁর নাম উঠে এল, তিনিও কিন্তু বিজেপির নন। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআরের (ADR) সমীক্ষায় উঠে এল এমনই তথ্য।
সহজ সরল জীবনযাত্রার জন্য বরাবরই চর্চিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সভা, সাক্ষাৎকারে সে কথা গর্বের সঙ্গে বলে থাকেন মমতা। হাওয়াই চটি পায়ে ভ্রমণ, বিদেশে গিয়ে মুড়ি খাওয়া হোক বা প্রত্যন্ত এলাকায় গিয়ে দোকানে বসে চা খাওয়া, সবেতেই আমজনতার সাদামাটা জীবনযাপনের সঙ্গে যোগসূত্র করে নেন মমতা। এডিআরের রিপোর্ট অনুযায়ী, মমতার মোট সম্পত্তির মূল্য ১৫ লক্ষ টাকা।

এবার আসা যাক সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর কথায়। তিনি হলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী টিডিপির এন চন্দ্রবাবু নায়ডু (Chandrababu Naidu)। বিজেপির না হলেও কেন্দ্রের এনডিএ সরকারে বিজেপির জোটসঙ্গী তাঁর দল টিডিপি। তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে মোট সম্পত্তির পরিমাণ ৯৩১ কোটি টাকা। যা বাকি মুখ্যমন্ত্রীদের মিলিত সম্পদের মূল্যের থেকেও কার্যত ধরাছোঁয়ার বাইরে। ১০ কোটির দেনা রয়েছে নায়ডুর।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। ৩৩২ কোটির সম্পত্তি রয়েছে তাঁর। যদিও দেনার দিক থেকে মুখ্যমন্ত্রীদের মধ্যে তিনিই সবচেয়ে শীর্ষে রয়েছেন। ১৮০ কোটির দেনা রয়েছে পেমা খান্ডুর। তৃতীয় স্থানে রয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তাঁর সম্পত্তির মূল্য ৫১ কোটি টাকা। ২৩ কোটি টাকার দেনা রয়েছে তাঁর।
তালিকায় একেবারে শেষে রয়েছেন মমতা। নিচের দিক থেকে তার আগে রয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। ৫৫ লক্ষ টাকার সম্পত্তি রয়েছে তাঁর। ওমরের আগে তালিকায় রয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন। কেরলের মুখ্যমন্ত্রীর সম্পত্তির মোট মূল্য ১ কোটি টাকা। এডিআরের রিপোর্ট অনুযায়ী, ৩১ জন মুখ্যমন্ত্রীর সকলের সম্পত্তির মোট মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৬৩০ কোটি টাকা। ৩১ জনের মধ্যে ২ জন মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী মারলেনা রয়েছেন তালিকায়। ৩১ জনের মধ্যে ১৩ জন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি অপরাধের মামলা। ১০ জনের বিরুদ্ধে গুরুতর ক্রিমিনাল কেস যেমন খুনের চেষ্টা, অপহরণ, ঘুষ নেওয়া ও অপরাধে প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে। তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির বিরুদ্ধে রয়েছে সবচেয়ে বেশি ফৌজদারি অপরাধের অভিযোগ। রেড্ডির পরে ওই তালিকায় রয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা












Click it and Unblock the Notifications