Rajouri Terror Attack: সেনাবাহিনীর ক্যাম্প টার্গেট করে হামলা জঙ্গিদের, পালটা জবাব সেনাবাহিনীর
Rajouri Terror Attack: সাত সকালে জঙ্গি হামলায় কেঁপে উঠল ভূস্বর্গ (Jammu and Kashmir)। সেনা ক্যাম্প লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি জঙ্গিদের। জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় গুন্ডা এলাকায় (Gunda area) এই হামলা হয় বলে জানা যাচ্ছে।
যা খবর, অতর্কিত এই হামলায় (Rajouri terror attack) এখনও পর্যন্ত এক জওয়ান জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার পরেই গোটা এলাকা জুড়ে শুরু হয়েছে সার্চ অপারেশন।

সেনাবাহিনীর দাবি, বড় ঘটনা ঘটাতেই এই হামলা চালানো হয়। কিন্তু ভারতীয় সেনা তা রুখে দেয়। যা অবশ্যই বড় সাফল্য সেনাবাহিনীর। অন্যদিকে সংবাদমাধ্যম সূত্রে খবর, ভোর চারটে নাগাদ এই হামলা ((Rajouri terror attack) হয়। হঠাত করেই সেনা ক্যাম্প লক্ষ্য করে জঙ্গিদের গুলিবৃষ্টি শুরু হয়।
পাল্টা জবাব দেয় সেনাবাহিনীও। দীর্ঘক্ষণ দুপক্ষের মধ্যে গুলির লড়াই চলে বলে খবর। ঘটনায় এক জওয়ান জখম হয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে বেশ কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, ঘটনার পরেই বেশ কয়েকজনকে খতম করেছে বাহিনী।
যদিও এই বিষয়ে সরকারি ভাবে কিছু জানা যায়নি। তবে ঘটনার পরেই গোটা এলাকাজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সমস্ত সেনাবাহিনীর ঘাঁটিকে সতর্ক থাকতে বলা হয়েছে বলে হয়েছে। শুরু হয়েছে সার্চ অপারেশন। আকাশপথেও জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। অন্যদিকে সেনা ঘাঁটিগুলির পাশাপাশি জম্মু-কাশ্মীর পুলিশও এই ঘটনার পর নজরদারি বাড়িয়েছে।
Major terror attack on Army picket in remote village of Rajouri thwarted. Firing underway. More details awaited: PRO Defence Jammu pic.twitter.com/dOjh25MQZU
— ANI (@ANI) July 22, 2024
বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাসে জম্মু-কাশ্মীরে একের পর এক জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। বারবার সেনাবাহিনীকে টার্গেট করা হচ্ছে। সম্প্রতিকাশ্মীরের ডোডায় সেনা জঙ্গি সংঘর্ষে ৪ জওয়ান শহিদ হন। এর মধ্যে সেনা অফিসারও ছিলেন। এই ঘটনার পরেই নড়েচড়ে বসেছে সেনাবাহিনী। এমনকি প্রতিরক্ষা মন্ত্রকও বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে। ঘটনার পরেই জঙ্গি দমনে ফের একবার সেনাবাহিনীকে একেবারে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে।
যা খবর, এরপরেই ভূস্বর্গে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। পাঠানো হয়েছে অতিরিক্ত আরও কোম্পানি ফোর্স। বলে রাখা প্রয়োজন, কাঠুয়ায় সেনা কনভয়ে হামলার ঘটনার পরে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছিল ভারত। কিন্তু এরপরেও জঙ্গি কার্যকলাপ থামছে না।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications