সোপিয়ানকাণ্ডে সেনা অফিসারের বিরুদ্ধে এফআইআর নিয়ে মেহবুবা সরকারকে 'সুপ্রিম' ধমক

কাশ্মীরে সোপিয়ানে গুলি চালনাোর ঘটনায় সেনা মেজর আদিত্য কুমারের নাম এফআইআর-এ দায়ের করা নেই বলে সুপ্রিমকোর্টকে জানায় জম্মু ও কাশ্মীরের মেহবুবা সরকার।

কাশ্মীরে সোপিয়ানে গুলি চালনাোর ঘটনায় সেনা মেজর আদিত্য কুমারের নাম এফআইআর-এ দায়ের করা নেই বলে সুপ্রিমকোর্টকে জানায় জম্মু ও কাশ্মীরের মেহবুবা সরকার। উল্লেখ্য, এদিন সোপিয়ান গুলি চালনার ঘটনায় মেজর আদিত্যর নাম এফআইর থেকে বাদ দেওয়ার আর্জি নিয়ে মামলার শুনানি চলছিল। এই আর্জি করা হয় আদিত্য কুমারের বাবা প্রাক্তন লেফনেন্ট করমবীর সিং -এর তরফে।

সোপিয়ানকাণ্ডে সেনা অফিসারের বিরুদ্ধে এফআইআর নিয়ে মেহবুবা সরকারকে 'সুপ্রিম' ধমক

সেনার বিরুদ্ধে আনা এই এফআইআর-এ মেজর আদিত্যর নাম নেই বলে জানায় জম্মু ও কাশ্মীর পুলিশ । মেহবুবা প্রশাসনের দাবি, মেজরের নামে নয়,যিনি বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন তাঁর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, এই ঘটনাটি, কাশ্মীরে সোপিয়ানের গনভপোরা গ্রামে ,সেনার কনভয় ঘিরে ধরে ভাঙচুর চালিয়েছিল বিক্ষোভকারীরা। সেনাকে লক্ষ্য় করে পাথর ছোঁড়ে স্থানীয় কাশ্মীরিরা। আর এরপরই গুলি চালাতে শুরু করে সেনা। আত্মরক্ষার্থে এই গুলি চালানো হয় বলে দাবি করা হয় সেনার তরফে।

এরপরই কয়েকজন জওয়ান ও সেনা অফিসারের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়। মামলা দায়ের করে জম্মু ও কাশ্মীর পুলিশ। উল্লেখ্য, ওই সেনা বাহিনীর
নেতৃত্বে ছিলেন মেজর আদিত্য কুমার। এদিকে, আদিত্য়র বাবা করমবীর সিং দাবি করেন, তাঁর ছেলে সেখানে ছিলেন না। ফলে এই মামলা তুলে নেওয়া হোক। এ নিয়ে তিনি দ্বারস্থ হন সুপ্রিমকোর্টে। সুপ্রিমকোর্ট এদিন জানায়, মেজর আদিত্য একজন সেনা অফিসার, তাঁর সঙ্গে সাধারণ অপরাধীর মতো ব্য়বহার যেন না করা হয়। কেন্দ্রের তরপে বলা হয়েছে, আফস্পা যেখানে বলবৎ রয়েছে,সেখানে কেন্দ্রের অনুমতি ছাড়া কোনওভাবেই মেজর বা তাঁর বাহিনীর ওপর মামলা করতে পারে না। এই মামলার শুাননি আগামী ২৪ এপ্রিল ধার্য হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+