Waqf Bill: ওয়াকফ নিয়ে স্থগিতাদেশ কোন বিষয়গুলিতে? বিস্তারিত ব্যাখ্যা দিলেন তৃণমূল সাংসদ

গত কয়েক দিন ধরেই চর্চার কেন্দ্রবিন্দুতে সংশোধিত ওয়াকফ আইন। লোকসভায় এই বিল পাস হওয়ার পর থেকেই আগুনে বিতর্ক সৃষ্টি হয়েছে। এই বিষয়ে ৭২টি মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। বুধবার একাধিক মামলার শুনানি ছিল। বৃহস্পতিবারও মামলার শুনানি হবে। তবে শুনানির আগেই রায় আন্দাজ করতে পারলেন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র।

বুধবারের শুনানিতে কোনও অন্তবর্তীকালীন নির্দেশ দেয়নি শীর্ষ আদালত। তবে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বেশ কিছু প্রশ্ন তোলা হয়েছে। বুধবার পদের সৌজন্যে বোর্ডের সদস্যপদ পাওয়া ব্যক্তিরা বাদে ওয়াকফ বোর্ড এবং কেন্দ্রীয় ওয়াকফ কমিটির সমস্ত সদস্যকেই জাতিগতভাবে মুসলিম হতে হবে। ওয়াকফ বোর্ডের ২২ জন সদস্যের মধ্যে কেন মুসমিল সম্প্রদায়ের মাত্র ৮ জন। আদালতের তরফে সেই প্রশ্নও তোলা হয়। ওয়াকফ শুনানিতে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়। হিংসা নিয়েও উদ্বেগ প্রকাশ করে শীর্ষ আদালত।

Mahua Moitra

বুধবার শুনানি শেষে সুপ্রিম কোর্ট কোনও রকম নির্দেশ দেয়নি। তবে সমাজ মাধ্যমে মহুয়া মৈত্র বলেন, আমি ওয়াকফ বিল নিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিলাম। আমরা স্থগিতাদেশ পাচছি। তিনটি জিনিসের উপর ভিত্তি করে আমরা স্থগিতাদেশ পাচ্ছি। শুনানিতে বলা হয়েছে, এই মামলা চলাকালীন কোনও ওয়াকফ সম্পত্তিকে সরকার অধিগ্রহণ করতে পারবে না।
একইসঙ্গে বলা হয়েছেন, কোনও ওয়াকফ সম্পত্তি নিয়ে সরকার তদন্ত করতে পারেই , আইন অনুসারে তদন্ত শেষে ওয়াকফ সম্পত্তিতে গরমিল থাকলে সরকার সেটা অধিগ্রহণ করতে পারবে সেটায় স্থগিতাদেশ দেওয়া হয়েছে। কোনও জেলা শাসক বা কালেক্টার বছরের পর ওয়াকফ সম্পত্তি সরকারী বলে চালিয়ে যাবেন সেটা হবে না।

একইসঙ্গে মহুয়া মৈত্র বলেন, তিন নম্বর যেটা ওয়াকফ বোর্ডে অমুসলিদেরই বেশি প্রাধান্য দেওয়া হয়। ২২ জন সদস্যের মধ্যে ১০ জন মুসলিম বাকিরা অন্য কোন ও সম্প্রদায়ের প্রতিনিধি হতে পারবেন বলে আইনে বলা হয়েছিল। কিন্ত আজ সুপ্রিম কোর্ট বলেছে সেটা করা যাবে না।

বৃহস্পতিবারের শুনানিতে কেন্দ্রীয় সরকারের কাছে এই বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা তলব করেছে শীর্ষ আদালত। তবে এদিনের অন্তবর্তী নির্দেশে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে, আদালত যে সম্পত্তি ওয়াকফ বলে ঘোষণা করবে, তাকে ওয়াকফের বলেই গন্য করা হবে।

সব মিলিয়ে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দিকে নজর থাকবে। একাধিক ওয়াকফ মামলার শুনানি আছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+