Mahua Moitra: মহুয়া ইস্যুতে চাপে মোদী সরকার, লোকসভার সেক্রেটারি জেনারেলকে নোটিস শীর্ষ আদালতের
মহুয়া মৈত্রের করা মামলায় চাপ বাড়ল মোদী সরকারের। বুধবার মামলার শুনানিতে শীর্ষ আদালত এই ইস্যুতে লোকসভার সেক্রেটারি জেনারেলকে নোটিস পাঠিয়েছে। লোকসভা থেকে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জািনয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলে মহুয়া।
টাকার বিনিয়মে সংসদে প্রশ্ন করার অভিযোগে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছিল তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে। সেই মামলায় আজ লোকসভার জেনারেল সেক্রেটারিকে নোটিস পাঠিয়েছে। ৩ সপ্তাহের মধ্যে তাঁদের রিপোর্ট দিতে বলেছে। তবে মহুয়াকে লোকসভার অধিবেশনে অংশ নেওয়ার অনুমতি কিন্তু দেওয়া হয়নি।

তৃণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগ তিনি দুবাইয়ের ব্যবসায়ী হিরান্দানির কাছ থেকে মোটা টাকা নিয়ে লোকসভায় মোদী সরকারের বিরুদ্ধে প্রশ্ন করতেন। এমনকী আদািনদের বিরুদ্ধে মহুয়া মৈত্র যে সংসদে সরব হয়েছিলেন তার জন্য তিনি হিরান্দানির কাছ থেকে মোটা টাকা নিয়েছিলেন বলে অভিযোগ।
এমনকী হিরান্দানিকে তিনি তাঁর সংসদের অ্যাকাউন্টের পাস ওয়ার্ডও দিয়েছিলেন। দুবাইয়ে বসেই নাকি হিরান্দানি সেই অ্যাকাউন্টে প্রশ্ন লিখে দিতেন বলে অভিযোগ করা হয়। প্রথমে মহুয়া মৈত্র সেকথা স্বীকার করলেও পরে তিনি পুরো অভিযোগ অস্বীকার করেন তিনি।বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এই ঘটনা প্রকাশ্যে এনে প্রথম তদন্তের দাবি জানান। তিনি সংসদের এথিক্স কমিটির কাছে নালিশ করেন মহুয়া মৈত্রের বিরুদ্ধে। মহুয়া মৈত্র বিরুদ্ধে তদন্ত শুরু করে সংসদের এথিক্স কমিটি। তাতে নিশিকান্ত দুবেকে যেমন জেরা করা হয় ঠিক তেমনই মহুয়া মৈত্রকেও জেরা করা হয়। জেরা থেকে বেরিয়ে এসে তৃণমূল সাংসদ দাবি করেছিলেন তাঁকে মৌখিক ভাবে ধর্ষণ করা হয়েছে। কেবল ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে জেরায়।
তারপরেই ভোটাভুটিতে মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় এথিক্স কমিটি। এবং সেই প্রস্তাব লোকসভার স্পীকার ওম বিড়লার কাছে পাঠানো হয়। ওম বিড়লা শীতকালীন অধিবেশনে এই নিয়ে আলোচনার দিন ধার্য করেন। তাতে বিরোধীরা মহুয়া মৈত্রকে সমর্থন জানিয়েছিলেন। কিন্তু তাঁদের কোনও কিছু বলার আগেই সংসদ থেকে মহুয়া মৈত্রকে বহিষ্কারের সিদ্ধান্ত শোনান স্পিকার ওম বিড়লা। এক কথায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে এক তরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বিরোধীরা।
এই ঘটনায় সব বিরোধী রাজনৈতিক দলকে পাশে পেয়েছিলেন মহুয়া মৈত্র। কংগ্রেস থেকে বাম দল সকলেই মহুয়ার পাশে দাঁড়িয়ে মোদী সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছিলেন। এমনকী এই ঘটনার পর তৃণমূল কংগ্রেসও মহুয়াকে সমর্থন করেছেন এবং তাঁকে দলের একাধিক গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে।
মোদী সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল নেত্রী। তিনি অভিযোগ করেছিলেন আদানিদের নিয়ে সংসদে সরব হওয়ার কারণেই তাঁকে টার্গেট করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য মহুয়া মৈত্রই প্রথম সংসদে মোদীর সঙ্গে আদানিদের সম্পর্ক নিয়ে সরব হয়েছিলেন।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications