Maharashtra Election Result 2024: মহারাষ্ট্র দখলের পথে বিজেপি! ফলাফল স্পষ্ট হতেই 'বিস্ফোরক' অভিযোগ সেনার
Maharashtra Assembly Election Result 2024: ঝাড়খণ্ডে টেনশন থাকলেও মহারাষ্ট্রে বড় জয়ের পথে বিজেপি জোট! সে রাজ্যে এবারের নির্বাচন মোদী-শাহের কাছে বড় প্রেস্টিজিয়াস ফাইট। একেবারে মাটি কামড়ে পড়েছিলেন একাধিক শীর্ষ নেতৃত্ব। গত কয়েক দফায় মহারাষ্ট্রে প্রচার সেরেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আর এই লড়াই'য়ে বড় জয় সময়ের অপেক্ষা (Maharashtra Assembly Election Result 2024)। এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে ২২১ টিরও বেশি আসনে এগিয়ে 'মহাজুটি' জোট।

সে রাজ্যের অন্যতম প্রধান শক্তি অর্থাৎ কংগ্রেস, উদ্ধব ঠাকরে এবং কংগ্রেস জোট মাত্র ৫৫ গটি আসনে এগিয়ে। আর এই ট্রেণ্ড সামনে আসতেই বড় আশঙ্কা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের দাবি, এহেন ফলাফল কখনই মহারাষ্ট্রের মানুষের হতে পারে না। পুরো প্রক্রিয়ার মধ্যে কোনও 'গড়বড়' আছে বলে আশঙ্কা উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ এই নেতার। কীভাবে একনাথ শিণ্ডের পক্ষে থাকা প্রার্থীরা জিততে পারে? প্রশ্ন তাঁর।
এখানেই শেষ নয়, ভোটের ফলাফল কিছুটা স্পষ্ট হতেই কার্যত সাংবাদিক বৈঠক একরাশ ক্ষোভ উগরে দেন সঞ্জয় রাউত। তিনি বলেন, কখনই মহারাষ্ট্রের মানুষ বেইমান হতে পারে না। 'মহাজুটি' জোট পুরো 'মেশিনারি' নিজেদের কব্জায় করে নিয়েছে। এই পেরসঙ্গে গৌতম আদানির প্রসঙ্গ টেনে আনেন শিবসেনা নেতা। তাঁর দাবি, গৌতম আদানির বিরুদ্ধে গত কয়েকদিন আগেই বড়সড় দুর্নীতির তথ্য ফাঁস হয়েছে। গ্রেফতারি পরওয়ানা জারি হয়েছে। বিজেপির সমস্ত খেলা ফাঁস হয়ে গিয়েছে। আর সেদিক থেকে নজর সরানোর জন্যেই সমস্ত ছক সাজানো হচ্ছে বলেও অভিযোগ ঠাকরে ঘনিষ্ঠ এই নেতা।
#WATCH | As Mahayuti has crossed halfway mark in Maharashtra, Shiv Sena UBT leader Sanjay Raut says, "They have done some 'gadbad', they have stolen some of our seats...This cannot be the public's decision. even the public does not agree with these results. Once the results are… pic.twitter.com/Qxx6a0mKsW
— ANI (@ANI) November 23, 2024
অন্যদিকে মহারাষ্ট্রের ফল স্পষ্ট হতেই উচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে বিজেপি নেতা-কর্মীদের। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের বাড়ির বাইরে শিবসেনা কর্মীরা বাজি ফাটিয়ে বিজয় উৎসব করছেন। যা খবর, এখনও পরজকন্ত বাড়িতেই রয়েছেন একনাথ শিন্ডে। এমনকি বাড়ির কন্ট্রোল রুমে পরিস্থিতির উপর নজর রাখছেন উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। তবে দুজনের বাড়িতে ইতিমধ্যে আসতে শুরু করেছে শুভেচ্ছা বার্তা।
#WATCH | Thane, Maharashtra: Bouquets arrive at the residence of CM and Shiv Sena chief Eknath Shinde as celebrations begin here.
— ANI (@ANI) November 23, 2024
Mahayuti has crossed the majority mark in #MaharashtraElectionResults, as per the official EC trends; currently leading on 214 of the 288 seats in… pic.twitter.com/E4fXeVK2ie
আসছে একের পর এক ফুলের তোড়া। আর তা পরীক্ষা করে পাঠানো হচ্ছে বাড়ির ভিতর। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী এবং উপ মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়েছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications