অ্যাম্বুলেন্সে ছিলেন সন্তানসম্ভবা মহিলা ও পরিবার, ফাটল অক্সিজেন ভর্তি সিলিন্ডার

হাড়হিম করা ঘটনা। রাস্তার উপর দাউদাউ করে জ্বলছে একটি গাড়ি। জানা গেল, ওটা একটি অ্যাম্বুলেন্স। তার মধ্যে এক সন্তানসম্ভবা মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছিল। কিছু সময় পরেই ভয়াবহ বিস্ফোরণ ওই গাড়িতে। আগুনের হলকা বহু উঁচু পর্যন্ত উঠে যায় বিস্ফোরণের পর।

না। ওই দুর্ঘটনায় কেউ মারা যাননি৷ দ্রুত সিদ্ধান্ত নিয়ে সকলে গাড়ি থেকে নেমেছিলেন৷ ওই সন্তানসম্ভবাকেও নামিয়ে আনা হয়েছিল৷ তবে এক চুল এদিক ওদিক হলেই ঘটে যেত সর্বনাশ। আগুন ও বিস্ফোরণের শব্দে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছিল সাধারণ মানুষের মধ্যে।

fire in ambulance

ঠিক কী হয়েছিল ওই ঘটনা? বুধবার ঘটনাটি মহারাষ্ট্রের জলগাঁও দাদা ওয়াদি এলাকায় ঘটে। জাতীয় সড়কের উপর একটি ফ্লাইওভারের উপর ওই ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল৷ এরন্দোল সরকারি হাসপাতাল থেকে জলগাঁও জেলা হাসপাতালে যাচ্ছিল ওই অ্যাম্বুলেন্সটি৷

ওই গাড়িতেই এক সন্তানসম্ভবা মহিলা ছিলেন৷ এছাড়াও ছিলেন তার পরিবারের সদস্যরা। দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন চালক। হঠাৎই চালক ইঞ্জিনের থেকে ধোঁয়া বার হতে দেখতে পান৷ মুহূর্তে বুঝতে পারেন, বিপদ আসন্ন। গাড়ি থামিয়েই নেমে পড়েন চালক৷ ওই মহিলা ও পরিবারের লোকদেরও নেমে যেতে বলেন।

একে একে সকলে গাড়ি থেকে নেমে যান। ওই সন্তানসম্ভবা মহিলাকেও নামিয়ে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে গাড়িতে আগুন ধরে গিয়েছে। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। তবে তারপরেই ঘটে বিস্ফোরণ। ওই অ্যাম্বুলেন্সটির মধ্যে একটি অক্সিজেন ভর্তি সিলিন্ডার ছিল। সেই সিলিন্ডারটিতে বিস্ফোরণ হয়।

বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশ৷ এলাকার কিছু বাড়ির জানলার কাঁচও ভেঙে গিয়েছে। আগুনের হলকা দলা পাঁকিয়ে অনেকটা উপরে উঠে যায় বলে খবর। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে৷ যদিও সেই ভিডিওর সত্যতা বিচার করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। আগুন নেভানো হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+