করোনা আক্রান্ত সব থেকে বেশি মহারাষ্ট্রে, মোকাবিলায় অভূতপূর্ব পদক্ষেপ উদ্ধব ঠাকরে সরকারের
করোনা ভাইরাসের মোকাবিলায় অভূতপূর্ব পদক্ষেপ মহারাষ্ট্র সরকারের। এখনও পর্যন্ত সারা দেশের মধ্যে আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রেই সব থেকে বেশি। ৩৯ জন আক্রান্ত হয়েছেন। এঁদের মধ্যে ১ প্রৌঢ়ের মৃত্যু হয়েছে
করোনা ভাইরাসের মোকাবিলায় অভূতপূর্ব পদক্ষেপ মহারাষ্ট্র সরকারের। এখনও পর্যন্ত সারা দেশের মধ্যে আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রেই সব থেকে বেশি। ৩৯ জন আক্রান্ত হয়েছেন। এঁদের মধ্যে ১ প্রৌঢ়ের মৃত্যু হয়েছে মঙ্গলবার সকালে। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যাঁদের হোম কোয়ারিন্টাইনে পাঠানো হবে, তাঁদের গায়ে স্ট্যাম্প মেরে দেওয়া হবে।

বা-হাতের ওপরে ছাপ
করোনা ভাইরাসের মোকাবিলায় অভূতপূর্ব পদক্ষেপ মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে সরকারের। যাঁদের হোম কোয়ারিন্টাইনে পাঠানো হচ্ছে তাঁদের বা হাতের ওপরে তারিখ দিয়ে ছাপ মেরে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে সহজেই তাঁদের চিহ্নিত করা যায়। জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে।
সোমবার বিকেলে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কমিশনার প্রবীন পরদেশী হাসপাতালের আধিকারিক এবং এয়ারপোর্টের আধিকারিকদের উদ্দেশে দেওয়া নির্দেশিকায় বা-হাতে স্ট্যাম্প দেওয়ার কথা জানিয়েছেন। যে কালি অন্তত ১৪ দিন থাকবে বলে জানানো হচ্ছে।

মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সিদ্ধান্ত
মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের উপস্থিতিতে হওয়া বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

মহারাষ্ট্রে আক্রান্ত ৩৯ জন
এদিন সকাল পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ৩৯ জন আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। আর গত কয়েকদিনে হাসপাতাল থেকে ৭ জন সন্দেহজনক করোনা আক্রান্ত রোগী পালিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে।

অনির্দিষ্টকালের জন্য বন্ধ সিদ্ধিবিনয়কের মন্দির
করোনা ভাইরাসের মোকাবিলায় মুম্বইয়ের ২২০ বঠরের পুরনো সিদ্ধিবিনয়কের মন্দির অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে।












Click it and Unblock the Notifications