মহারাষ্ট্রে গরুকে রাজ্য মাতা হিসেবে ঘোষণা, হিন্দু ভোট টানতে সিদ্ধান্ত শিন্ডে সরকারের!
সামনেই মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন। তার আগে বড় ঘোষণা করল মহারাষ্ট্রের একনাথ সিন্ধের সরকার। রাজ্য মাতা হিসেবে গরুকে ঘোষণা করা হল। সাংস্কৃতিক ও অর্থনৈতিক গুরুত্বের কথা বিবেচনা করা হয়েছে। তার থেকেই এই সিদ্ধান্ত। এই কথা জানানো হয়েছে মহারাষ্ট্র সরকারের থেকে।
আক্ষরিক অর্থে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই কথা মনে করছে ওয়াকিবহাল মহলের একটা অংশ৷ নির্বাচনের আগে হিন্দু ভোটকে নিজেদের দিকে রাখতে চাইছে মহারাষ্ট্রের ক্ষমতায় থাকা বিজেপি জোট। তাই এই চমক বলে মনে করা হচ্ছে।

মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন, ভারতে গরু চাষিদের কাছে আশীর্বাদের মতো। সেই কারণে গরুকে রাজ্য মাতা হিসেবে স্বীকৃতি নেওয়া হয়েছে। গোশালাগুলিতে ভারতীয় গরু পালনে সাহায্য করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
একনাথ শিন্ডে ও দেবেন্দ্র ফড়নবিশের কাছে এবার বড় চ্যালেঞ্জ। সরকার ধরে রাখার জন্য মরিয়া তাঁরা। অন্যদিকে যথেষ্ট চাপ বাড়াচ্ছেন উদ্ভব ঠাকরে, শরোদ পাওয়াররা। এমভিএ জোট প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও যথেষ্ট জোর দিচ্ছে। সেদিকে এবার মহারাষ্ট্রের ভোট নিয়ে নজর আছে রাজনৈতিক মহলের।
সেক্ষেত্রে হিন্দু ভোটকে নিজেদের দিকে রাখার জোর তাগিদ অনুভব করছে একনাথ শিন্ডেরা। সেজন্য সেপ্টেম্বর মাসের একদম শেষ দিন এই সিদ্ধান্ত ঘোষণা করা হল। গরুকে রাজ্য মাতা হিসেবে ঘোষণা করা হবে। এই নিয়ে বেশ কয়েক দিন ধরেই চর্চা চলছিল৷ তাই নিয়ে বিরোধীদের মধ্যে ক্ষোভও ছিল৷ কিন্তু সেই বিষয়কে গায়ে মাখেননি দেবেন্দ্র ফড়নবিশরা।
রীতিমতো নির্দেশিকা প্রকাশ করে রাজ্য মাতার বিষয়ে এবার জানানো হল৷ তবে এক্ষেত্রে সব গরু নয়। কেবল ভারতীয় গরুদের রাজ্য মাতা হিসেবে স্বীকৃতি দেওয়া হল। ভারতীয় প্রজাতির গরু কমে আসার বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
লোকসভা নির্বাচনে এবার বিজেপি জোট ধাক্কা খেয়েছে। বিরোধীরা ভালো ফল করেছে৷ রাজ্য মাতার তাস খেলে কতটা ঘরে ফল তুলতে পারবে শিন্ডেরা? সেই প্রশ্ন থাকছেই।












Click it and Unblock the Notifications