Maharashtra Assembly Election 2024: আসন নিয়ে বৈঠকে মহা বিকাশ আগাড়ি, বিজেপিকে চাপে ফেলতে তৈরি রণকৌশলও
Maharashtra Assembly Election 2024: সামনেই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে ঘিরে ক্রমশ চড়ছে পারদ। আর এর মধ্যেই একাধিক বিধানসভা আসন নিয়ে বৈঠক সারল মহা বিকাশ আগাড়ি (Maha Vikas Aghadi) । ৭০ শতাংশ আসন নিয়ে জোট নেতৃত্বের মধ্যে আলোচনা হয়েছে বলে খবর। তবে এখনও বেশ কিছু আসন রয়েছে যা নিয়ে আলোচনা চলছে বলে খবর।
তবে আগামী ৩০ সেপ্টেম্বর মহা বিকাশ আগাড়ির নেতৃত্বের মধ্যে আরও একটি বৈঠক (Maharashtra Assembly Election 2024) হবে। এছাড়াও আগামী ১লা অক্টোবর কংগ্রেস, শিবসেনা ইউবিটি এবং শরদ পাওয়ারের দলের মধ্যে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে আসন ভাগাভাগি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে খবর।

তবে বিজেপি বিরোধী ইন্ডি জোটের এক বর্ষীয়ান নেতা এবিপি নিউজকে জানিয়েছেন, মহা বিকাশ আগাড়ি ৭০ শতাংশ আসন বণ্টন (Maharashtra Assembly Election 2024) নিয়ে আলোচনা হয়ে গিয়েছে।
Maharashtra Assembly Election 2024: আসন নিয়ে চর্চা
ওই নেতার কথায়, মহা বিকাশ আগাড়ি'তে থাকা কংগ্রেস, শিবসেনা, উবিটি এবং এনসিপি শরদ পাওয়ারের মধ্যে আলোচনা হয়েছে। বেশির ভাগ আসন নিয়েই চর্চা হয়ে গিয়েছে। শুধু তাই নয়, একটা নির্দিষ্ট সিদ্ধান্তে আসা গিয়েছে বলে জানিয়েছেন ওই নেতা। সেই অনুযায়ী মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে ১০০ আসনে শিবসেনা-উবিটি। ১০০ আসনে কংগ্রেস, ৮৪ টি আসনে শরদ পাওয়ারের এনসিপি প্রার্থী দেবে বলে সিদ্ধান্ত বলেও এবিপিতে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। বাকি চারটি আসন শরিকদের জন্য ছাড়া হবে।
Maharashtra Assembly Election 2024: রণ নীতি নিয়ে আলোচনা
প্রকাশিত খবর অনুযায়ী, আসন সমঝোতার পর রণনীতিতে জোর দিচ্ছে মহা বিকাশ আগাড়ি। গত কয়েকমাস আগেই শেষ হয়েছে লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে বিজেপি জোটকে বড় ধাক্কা দিয়েছে বিরোধী মহা বিকাশ আগাড়ি। ৪৮ আসনের মধ্যে ৩০ আসন এসেছে আগাড়ির দখলে। এই অবস্থায় আগামী মাসে তিন দলের মধ্যে বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। যেখানে রণনীতি নিয়ে আলোচনা হতে পারে বলে খবর।
Maharashtra Assembly Election 2024: বছর শেষে ভোট
এখনও পর্যন্ত যা খবর, এই বছরের শেষেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন (Maharashtra Assembly Election 2024) হতে পারে। আর সেই মতো প্রস্ততিও শুরু হয়ে গিয়েছে। সে রাজ্যে বিজেপির কাছে এই ভোট খুবই গুরুত্বপূর্ণ।












Click it and Unblock the Notifications