Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Maharashtra Election: কর্মসংস্থানে সন্তুষ্ট নন মহারাষ্ট্রের এক-চতুর্থাংশ ভোটার, প্রতিশ্রুতিতে পাল্লা ভারী কার?

Maharashtra Assembly Election 2024: ভোটের মহারাষ্ট্রে অন্যতম নির্ণায়ক কর্মসংস্থানের অভাব (Employment)। সমীক্ষায় দেখা গিয়েছে, মহারাষ্ট্রে কর্মসংস্থান নিয়ে সন্তুষ্ট নন এক-চতুর্থাংশ ভোটার। এমতাবস্থায় বিধানসভা ভোটে জিতলে বেকারত্বের সমস্যা কীভাবে সামলাবে শাসক মহাজুটি (Mahayuti) ও বিরোধী মহা বিকাশ অঘাড়ি (Maha Vikas Aghadi)?

রাজ্যে বেকারত্ব নিয়ে MIT-SOG-Lokniti-CSDS-এর সমীক্ষায় আরও তথ্য উঠে এসেছে। সেখানে উল্লেখ, ১৫ থেকে ২৯ বছর বয়সী রাজ্যের যুবসমাজের ১০.৮ শতাংশই বেকার। স্নাতকদের মধ্যে বেকারত্বের হার বেশি। প্রায় ১১.৩ শতাংশ স্নাতক যুবক-যুবতীই কর্মহীন। চাকরির বণ্টন মহিলাদের পক্ষে সুবিধাজনকও নয়। এমনকি শহুরে চাকুরিজীবীদের অধিকাংশের আবার স্থায়ীকরণের লিখিত চুক্তিও নেই।

vote

ক্ষমতায় ফিরলে মহারাষ্ট্রে ২৫ লক্ষ কর্মসংস্থান গড়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি নেতৃত্বাধীন মহাজুটি। যদিও কতদিনে করা হবে, তার সময়কাল উল্লেখ করেনি তারা। অপরদিকে, ক্ষমতায় এলে আগামী ৫ বছরে রাজ্য সরকারের উদ্যোগে ১২.৫ লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছে মহা বিকাশ অঘাড়ি। এমনকি, অগ্নিবীরদের জন্যও কর্মসংস্থানে সংরক্ষণের ঘোষণা করেছে তারা।

গ্রামীণ কর্মসংস্থানে জোর দিতে মনরেগা (MGNREGA) প্রকল্পে ১০০ দিনের বদলে ২০০ দিনের কর্মদিবস করার আশ্বাস দিয়েছে মহা বিকাশ অঘাড়ি। কেন্দ্রের মনরেগার আদলেই আর্বান এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম আনার প্রতিশ্রুতি দিয়েছে তারা।

সরকারি চাকরির (Govt Jobs) ক্ষেত্রেও একাধিক প্রতিশ্রুতি দিয়েছে দুই জোট শিবিরই। বর্তমানে মহারাষ্ট্রের সরকারি চাকরিতে ২ লক্ষ ৪৬ হাজার পদ খালি রয়েছে। ক্ষমতায় ফিরলে ১ লক্ষ শূন্যপদ পূরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।

১১ হাজার শিক্ষক ইতিমধ্যেই নিয়োগ করা হয়েছে বলে ইশতেহারে জানিয়েছে মহাজুটি। বাকি শূন্যপদ পূরণে 'মহাভর্তি অভিযান' প্রকল্প আনার প্রতিশ্রুতি দিয়েছে তারা। অন্যদিকে, ক্ষমতায় এলে ১০০ দিনের মধ্যে আড়াই লক্ষ কর্মসংস্থান পূরণের প্রতিশ্রুতি দিয়েছে মহা বিকাশ অঘাড়িও। ক্ষমতায় এলে সরকারি চাকরিতে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদেরও সংরক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন তারা।

এছাড়াও শিক্ষিত বেকার ও পড়ুয়াদের জন্য ভাতা দেওয়ারও ঘোষণা করেছে দুই শিবিরই। আশা কর্মী থেকে গৃহস্থ মহিলাদের জন্য ভাতার অঙ্ক বৃদ্ধিরও প্রতিশ্রুতি দিয়েছে তারা। প্রশ্নফাঁসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়ে ফি বছর পাবলিক সার্ভিস কমিশন করার প্রতিশ্রুতি দিয়েছে মহা বিকাশ অঘাড়ি। অন্যদিকে, স্কিল ডেভেলপমেন্ট, স্টার্ট আপ, বিদেশি ফার্ম ও ক্ষুদ্র এবং মাঝারি শিল্প গড়ে তোলা নিয়ে আশ্বাস দিয়েছে মহাজুটি।

২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় ২০ নভেম্বর নির্বাচন। মহাজুটিতে বিজেপির সঙ্গে জোটবদ্ধ রয়েছে একনাথ শিন্ডের শিবসেনা ও অজিত পাওয়ারের এনসিপি। অন্যদিকে মহা বিকাশ অঘাড়িতে রয়েছে কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবসেনা ও শরদ পাওয়ারের এনসিপি। ২৩ নভেম্বর ভোটের ফলাফল ঘোষণা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+