Maharashtra Assembly Election 2024: উদ্ধবের ঘোষিত প্রার্থী না পসন্দ, ‘একতরফা’ সিদ্ধান্তে গোসা কংগ্রেসের

Maharashtra Assembly Election 2024: দোরগোড়ায় মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। এখনও আসন নিয়ে দড়ি টানাটানি মহা বিকাশ অঘাড়ির (Maha vikas Aghadi)। আসন রফা নিয়ে সংঘাতে কংগ্রেস ও উদ্ধব ঠাকরের শিবসেনা (Congress Shiv Sena Rift)। বান্দ্রা পূর্ব (Bandra East) আসনে কে প্রার্থী হবেন তা নিয়ে সংঘাতে জড়িয়েছে মহারাষ্ট্রের দুই শরিক দল।

বান্দ্রা পূর্ব আসনে প্রার্থী ঘোষণা করেছে উদ্ধব ঠাকরের শিব সেনা। যবসেনার সদস্য বরুণ সরদেশাইকে (Varun Sardesai) প্রার্থী করেছে তাঁরা। উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) ছেলে আদিত্য ঠাকরের (Aditya Thackeray) তুতোভাই বরুণ। বিগত ১৪ বছর ধরে যুবসেনার সক্রিয় সদস্য হিসেবে দেখা গিয়েছে বরুণকে। স্রেফ তাই নয়, ঠাকরে পরিবারের ঘনিষ্ঠ এই বরুণ সরদেশাই।

Uddhav Thackeray

সূত্রের খবর, বরুণের প্রার্থী হওয়া নাপসন্দ কংগ্রেস নেতাদের। শিব সেনার তরফে প্রার্থী ঘোষণার পরই মহারাষ্ট্রে কংগ্রেসের অন্দরে শুরু হয়েছে বিদ্রোহ। ২০১৯ সালে বান্দ্রা পূর্ব আসন জিতেছিল কংগ্রেস। প্রয়াত বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকি বর্তমানে সেখানের বিধায়ক। জানা গিয়েছে, বান্দ্রা পূর্ব আসনের টিকিটকে পাখির চোখ করেছিল বহু কংগ্রেস নেতা। কিন্তু শিবসেনার প্রার্থী ঘোষণার পরই দলে মহা চাপানউতোর।

কংগ্রেসের অসন্তোষ নিয়ে অবশ্য মুখ খুলেছে উদ্ধব ঠাকরের শিবসেনা। তাঁদের প্রার্থী দেওয়ার পিছনে কারণও ব্যাখ্য়া করেছেন উদ্ধব গোষ্ঠীর নেতারা। তাদের দাবি, চিঞ্চওয়াড আসনটি কংগ্রেসকে ছেড়ে দেওয়া হয়েছে। তার পরিবর্তেই বান্দ্রা পূর্বে প্রার্থী দিয়েছে শিবসেনা।

বান্দ্রা পূর্ব আসনটি মুসলিম অধ্যুষিত হওয়ায় ওই আসনটি দুই দলেরই পাখির চোখ। যদিও শিবসেনার বিরুদ্ধে একতরফা সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তুলে গোসা কংগ্রেসের। তবে হরিয়ানা থেকে শিক্ষা মিয়ে ভোটের আগে মহারাষ্ট্রে সাবধানী কংগ্রেস।

মহা বিকাশ অঘাড়ির শরিক দলগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলার বার্তা দিয়েছে কংগ্রেস। জোট শরিকদের বিরুদ্ধে কোনওপ্রকার আলটপকা মন্তব্য থেকেও নেতাকর্মীদের বিরত থাকার নির্দেশ দিয়েছে কংগ্রেসের হাইকমান্ড।

আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রে হতে চলেছে বিধানসভা ভোট (Maharashtra Assembly Election Dates)। এক দফাতেই হবে ভোটগ্রহণ। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২৯ অক্টোবর। ৩০ অক্টোবর হবে মনোনয়নের নিরীক্ষণ। মনোনয়ন প্রত্যাহার করতে হবে ৪ নভেম্বরের মধ্যে। মহারাষ্ট্রে ভোট গণনা ২৩ নভেম্বর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+