অবশেষে ভারতের ঘরে ঘরে ফিরতে চলেছে ম্যাগি নুডলস!
নয়াদিল্লি, ২৭ অক্টোবর : দীর্ঘ চার মাস পরে দেশের তিনটি রাজ্যে ম্যাগির উৎপাদন চালু করেছে নেসলে ইন্ডিয়া। কর্ণাটকের নাঞ্জানগড়, পাঞ্জাবের মোগা ও গোয়ার বিচোলিমের প্লান্টে ম্যাগি উৎপাদন চালু হয়েছে। [বাজারজাত অন্য নুডলসেও মাত্রাতিরিক্ত সীসা : রিপোর্ট]
সংস্থার তরফে জানানো হয়েছে, অন্য রাজ্যগুলির সঙ্গেও এব্যাপারে কথা কথা চলছে। তাদের অনুমোদন পাওয়া গেলে অ্য রাজ্যেও শুরু হবে ম্যাগির উৎপাদন। অন্য রাজ্যগুলি কি সুযোগ-সুবিধা দিতে পারে সেব্যাপারে প্রাথমিক আলোচনা চলছে বলেও জানানো হয়েছে। ['ম্যাগি' জ্বালানি হিসাবে ব্যবহার হচ্ছে সিমেন্ট কারখানায়]

জানা গিয়েছে, প্রাথমিকভাবে প্রথম তিনটি প্লান্টে উৎপাদিত ম্যাগির নমুনা বম্বে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ল্যাবরেটরিতে যাবে। সেখান থেকে ছাড়পত্র পেলে তবেই সারা দেশে উৎপাদন শুরু করা হবে। [দেখে নিন ম্যাগির পর কোন সংস্থার খাদ্যপণ্য পরীক্ষায় বসতে চলেছে]
বম্বে স্টক এক্সচেঞ্জকেও জানানো হয়েছে, ছাড়পত্র পাওয়ার পরই তার বিক্রি সংক্রান্ত তথ্য শেয়ার বাজারের সঙ্গে যুক্ত করা হবে। এর আগে ম্যাগির উৎপাদন সংক্রান্ত খবর সংবাদমাধ্যমে প্রচার হওয়ার পরে বম্বে স্টক এক্সচেঞ্জ থেকে তথ্য তলব করা হয়েছিল ম্যাগি কর্তৃপক্ষের কাছে। [ম্যাগির পাশাপাশি আরও কিছু বিতর্কিত খাদ্যদ্রব্য]
প্রসঙ্গত, গত জুন মাসে ভারতের কেন্দ্রীয় খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা (এফএসএসএআই) ম্যাগিকে ভারতে নিষিদ্ধ ঘোষণা করে। ম্যাগির নমুনায় অতিরিক্ত সীসা ও মনোসোডিয়াম গ্লুটামেট মেলায় এমন সিদ্ধান্ত কার্যকর করা হয়।
এরপরই বাজার থেকে নিজেদের অবিক্রিত ম্যাগির প্যাকেট তুলে নেয় নেসলে কর্তৃপক্ষ। বম্বে হাইকোর্টে নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলাও করা হয়।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications