বাজারজাত অন্য নুডলসেও মাত্রাতিরিক্ত সীসা : রিপোর্ট

নয়াদিল্লি, ২৫ জুন : ম্যাগি ছাড়াও অন্য ব্র্যান্ডের বাজারজাত নুডলসে পাওয়া গিয়েছে অত্যধিক মাত্রায় সীসা। সম্প্রতি একটি রিপোর্টে এই ঘটনা উল্লেখ করা হয়েছে।

'ম্যাগি' বিতর্কের পর নড়েচড়ে বসেছিল কেন্দ্রীয় খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা এফএসএসএআই। ম্যাগির পর নেসলে সহ সাতটি সংস্থার নুডলস, পাস্তা, ম্যাকারনির নমুনা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছিল।

বাজারজাত অন্য নুডলসেও মাত্রাতিরিক্ত সীসা : রিপোর্ট


জানা গিয়েছে, সেই নমুনা পরীক্ষায় একেরপর এক নামী কোম্পানির 'ইন্সট্যান্ট নুডলস'-এ অতিরিক্ত মাত্রার সীসা পাওয়া গিয়েছে। তামিলনাড়ুর নানা এলাকা থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সূত্রের খবর, সেই নুডলসে ২.৫ পিপিএমের চেয়েও বেশি মাত্রার সীসা মিলেছে।

ল্যাবরেটরির এক আধিকারিক জানান, নুডলসে কম মাত্রার সীসা পাওয়া গেলেও যে মশলার প্যাকেট এর সঙ্গে দেওয়া হয় তাতে অনেক বেশি মাত্রায় সীসা পাওয়া গিয়েছে।

প্রসঙ্গত, কিছুদিন আগে দেশজুড়ে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ম্যাগিকে। মাত্রাতিরিক্ত সীসা ও মনোসোডিয়াম গ্লুটামেট পাওয়া যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার কোন সংস্থার উপরে কোপ পড়ে তাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+